পৃথিবীর টেলিস্কোপে ধরা পড়লো নতুন গ্রহের জন্ম মুহুর্ত
পৃথিবীর টেলিস্কোপে
ধরা পড়লো
নতুন গ্রহের জন্ম মুহুর্ত
ভারতের কণ্ঠ ব্যুরো: মহাকাশে গরম গ্যাস খেয়ে বড় হচ্ছে একটা পিন্ড। চক্কর খাচ্ছে একটি ছোট নক্ষত্রের চারিদিকে। এমন আশ্চর্য ছবি ধরা পড়লো অ্যারিজোনার লার্জ বাইনকুলার টেলিস্কোপে।
লক্ষ কোটি বছর আগে আমাদের সৌরজগতে গ্রহ তৈরীর কথা মনে করিয়ে দিচ্ছে চারশো আলোকবর্ষ দূরের ঘটনাটি। এমন মত জ্যোতির্বিজ্ঞানী দের। সূর্যের মতো নক্ষত্রের বাইরের গ্যাসের উজ্বল ডিস্ক'র চারিপাশের ছোট শূন্যস্থানে গ্রহটিকে ঘুরতে দেখা গেছে। অস্ট্রোফিজিক্যাল জারনালে এ বিষয়ে বিস্তারিত লেখা হয়েছে বলে খবর। নেদারল্যান্ডের লেইডেন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী রিচেল ভ্যান কেপেনবেললে ও তার টিম উইশপ্যাট ২ নাম একটি নক্ষত্রের ওপর গবেষণা করছিলেন। পৃথিবী থেকে চারশো আলোকবর্ষ দূরে এর অবস্থান। অ্যারিজোনার লার্জ বাইনোকুলার টেলিস্কোপ মহাকাশ থেকে আসা ইনফ্রারেড তরঙ্গ থেকে উক্ত তারার প্রোটো প্ল্যানিটরি ডিস্ক থেকে একটি বৃহস্পতি গ্রহের মতো গ্যাসিয় গ্রহ আবিষ্কার করেন। গ্যাসীয় দৈত্য গ্রহটি প্রোটো প্লানেটোরি ডিস্ক থেকে হাইড্রোজেন সহ গরম গ্যাস সংগ্রহ করে বড় হচ্ছে এমনটাই দেখা গেছে। বিজ্ঞানি রা গ্রহটির নাম দিয়েছেন উইশপ্যাট ২ বি। গ্রহটি আমাদের সৌর জগতের দৈত্যাকার বৃহত্তম গ্যাসিয় গ্রহ বৃহস্পতিয়ে চেয়ে ২ গুণ বড়।
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">

.jpg)
মন্তব্যসমূহ