পোস্টগুলি

আগস্ট ২৬, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চন্দননগরে সুকান্ত স্মরণে

ছবি
চন্দননগরে সুকান্ত স্মরণে সংবাদদাতা প্রণব সেন: কবি সুকান্তের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে সুকান্ত স্মরণ মঙ্গলবার ধাড়াপাড়ায় কমল চট্টোপাধ্যায় স্মৃতিপাঠাগার এর ভবানী মুখার্জি কক্ষে। ভারতীয় গণনাট্য সংঘ উন্মেষ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো কবি সুকান্ত ভট্টাচার্য্য জন্ম শত বর্ষ অনুষ্ঠান। সুকান্ত জীবনের সংগ্রামের ইতিহাস, কবিতা লিখন বিষয়ে বক্তব্য রাখেন উন্মেষের সভাপতি ডাক্তার প্রবুদ্ধ ঘোষ, ও ডাক্তার শ্যামলী ঘোষ,. সুকান্ত র কবিতা সলিল চৌধুরীর সুরের জাদুতে উত্তাল সংগীত " বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে", রানার, ঠিকানা, পরিবেশন করলেন বিশ্বনাথ গাঙ্গুলী র পরিচালনায় 12 জন শিল্পী, অংশ গ্রহন গোপা মিশ্র,আত্রেয়ী ভট্টাচার্য্য, সঞ্চিতা চট্টোপাধ্যায়, গীতা দাস, সন্দীপা ব্যানার্জী, কাবেরী চৌধুরী, সোহিনী ভৌমিক পত্রলেখা বসু আশীষ চ্যাটার্জী, সংগতে অশোক নন্দী, সুকান্তর কবিতা সলিলের সুরে নব আংগীকে অসাধারণ পরিবেশন করলেন শিল্পীরা। সুকান্ত র গোটা রেল পরিবারের সদস্য অর্থাৎ লাইন ইঞ্জিন।  কামরা, সিগন্যাল প্রভৃতি অংশের আত্ম জীবনী র বঞ্চনার কাহিনী নিয়ে লেখা " হরতাল " পাঠ করেন প্রশান্ত মিত্র, নৃত্য পরিবেশন করেন। বিশে...

১৪ বছর কাজ করা ম্যানেজার কে বিনা ক্ষতিপূরণ দিয়ে ছাটাই টিসিএস র

ছবি
১৪ বছর কাজ করা ম্যানেজার  কে বিনা ক্ষতিপূরণ দিয়ে  ছাটাই টিসিএস র  বেসরকারি  চাকরির ক্ষেত্রে ভীতির আবহ  ভারতের কণ্ঠ ব্যুরো: ক্ষতিপূরণ বাবদ অর্থ না দিয়েই ১৪ বছর কাজ করা ম্যানেজার কে ছাটাই টি সি এস র। লে অফ নিয়ে তীব্র প্রতিবাদ দেশজুড়ে। টি সি এস আগামী ভবিষ্যতের জন্য তৈরী হতে কর্মী ছাটাই করতে চলেছে। সংস্থা মারফত এই ঘোষণার পরেই দেশ জুড়ে টি সি এসর কর্মচারীরা তাদের উদ্বেগ প্রকাশ করেছিলেন। ব্যক্ত করেছিলেন কি ভয়াবহ ভাবে তাদের ছাটাই করছে নামকরা এই সংস্থা। একজন এক্স হ্যান্ডেলে লিখছেন মাত্র ১৫ মিনিট ভাবতে বলেছে কাজ ছাড়বে কিনা। এতদিন কাজ করছি হঠাৎ যদি কেউ বলে কাল থেকে আপনার চাকরি নেই কিরকম লাগে। মনে হচ্ছে যেন আমার হাতে কেউ রিভলবার ধরিয়ে দিয়েছে তাই দিয়ে রাশিয়ান রুলেট্ খেলছি। তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা কর্পোরেট দুনিয়ার যে ছবি তুলে ধরেছেন তা দেখে আতঙ্কিত দেশের বেসরকারি ক্ষেত্রের কর্মচারীরা। div> class="separator" style="clear: both; text-align: center;"> এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে  আমার সঙ্গে যোগাযোগ করুন  খরচ মাত্র ৩০০ টাকা। style="text-a...

লিটল ম্যাগাজিনের আজকের সংকট:

ছবি
 লিটল ম্যাগাজিনের  আজকের সংকট:  প্রতিবাদের বদলে আত্মপ্রচার  অয়ন মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের ভুবনে লিটল ম্যাগাজিন একসময় ছিল বিকল্প চেতনার প্রাণকেন্দ্র। ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত অসংখ্য ক্ষুদ্র পত্রিকা জন্ম নিয়েছিল প্রতিবাদী সাহসিকতার ভিতর দিয়ে। তারা মূলধারার বাজার-চালিত সাহিত্যকে চ্যালেঞ্জ করেছিল, রাষ্ট্রের দমননীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আবার সাধারণ মানুষের সংগ্রামকেও সাহিত্যের আলোয় এনেছিল। ইতিহাস সাক্ষী, মনে পড়ে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল কলকাতার একদল তরুণ কবির সম্পাদিত ছোট পত্রিকার পাতায়; নকশালবাড়ির আন্দোলনের পক্ষে তীব্র কণ্ঠস্বর তুলেছিল এই ক্ষুদ্র পত্রিকাগুলোই; এমনকি ১৯৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বহু লিটল ম্যাগাজিন বিশেষ সংখ্যা বের করেছে, শরণার্থী শিবিরের দুর্দশা ও পাকিস্তানি সেনাদের বর্বরতা প্রকাশ্যে এনেছে। সংখ্যার দিক থেকেও তখনকার বিস্তার ছিল বিস্ময়কর। ১৯৭০-এর দশকের মাঝামাঝি এসে পশ্চিমবঙ্গে সাত-আটশ ক্ষুদ্র পত্রিকা নিয়মিত বা অনিয়মিতভাবে প্রকাশিত হতো। কোন একটি নাম নয় এইরকম অসংখ্য লিটিল আজও ইতিহাসের অংশ। পরবর্তী সময়ে হাল আমলে স...