চন্দননগরে সুকান্ত স্মরণে
চন্দননগরে সুকান্ত স্মরণে
সংবাদদাতা প্রণব সেন: কবি সুকান্তের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে সুকান্ত স্মরণ মঙ্গলবার ধাড়াপাড়ায় কমল চট্টোপাধ্যায় স্মৃতিপাঠাগার এর ভবানী মুখার্জি কক্ষে। ভারতীয় গণনাট্য সংঘ উন্মেষ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো কবি সুকান্ত ভট্টাচার্য্য জন্ম শত বর্ষ অনুষ্ঠান।
সুকান্ত জীবনের সংগ্রামের ইতিহাস, কবিতা লিখন বিষয়ে বক্তব্য রাখেন উন্মেষের সভাপতি ডাক্তার প্রবুদ্ধ ঘোষ, ও ডাক্তার শ্যামলী ঘোষ,. সুকান্ত র কবিতা সলিল চৌধুরীর সুরের জাদুতে উত্তাল সংগীত " বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে", রানার, ঠিকানা, পরিবেশন করলেন বিশ্বনাথ গাঙ্গুলী র পরিচালনায় 12 জন শিল্পী, অংশ গ্রহন গোপা মিশ্র,আত্রেয়ী ভট্টাচার্য্য, সঞ্চিতা চট্টোপাধ্যায়, গীতা দাস, সন্দীপা ব্যানার্জী, কাবেরী চৌধুরী, সোহিনী ভৌমিক পত্রলেখা বসু আশীষ চ্যাটার্জী, সংগতে অশোক নন্দী, সুকান্তর কবিতা সলিলের সুরে নব আংগীকে অসাধারণ পরিবেশন করলেন শিল্পীরা। সুকান্ত র গোটা রেল পরিবারের সদস্য অর্থাৎ লাইন ইঞ্জিন।
কামরা, সিগন্যাল প্রভৃতি অংশের আত্ম জীবনী র বঞ্চনার কাহিনী নিয়ে লেখা " হরতাল " পাঠ করেন প্রশান্ত মিত্র, নৃত্য পরিবেশন করেন।
বিশেষ আকর্ষণ ছিল নান্দনিক শাখার সংগীত হিরন্ময় ঘোষাল ও সোমেন মুখোপাধ্যায়র (ভুলোদা )ও সহ শিল্পীদের পরিচালনায় অসাধারণ উপস্থাপনা করলেন। যারা কবিকে কিশোর কবি বলে দমিয়ে রাখতে চেয়েছিলেন তাঁদের মুখে কশাআঘাত করেছেন হিরন্ময় ঘোষাল। প্রচলিত তিনটি গানের বাইরে বেশ কয়েকটি কালজয়ী গান যা গণনাট্য সংঘ বহু মঞ্চে পথে ঘাটে পরিবেশন করেছে টা আবার শুনে শ্রোতাদের মন জয় করে নিয়েছে। সনচালনায় সঞ্চিতা চ্যাটার্জী দক্ষতার সাথে নিপুন ভাবে কাজ টি করেছেন।
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;"> <

.jpg)
মন্তব্যসমূহ