দাগীদের তালিকা প্রকাশ এস এস সি'র সুপ্রীম চোখে ধুলো দেবার কৌশল
দাগীদের তালিকা প্রকাশ
এস এস সি'র
সুপ্রীম চোখে
ধুলো দেবার কৌশল
মত চাকরিহারা শিক্ষকদের
ভারতের কণ্ঠ ব্যুরো: কোর্টের রায়ে বাতিল হয়েছিলো ২৬০০০ শিক্ষকের চাকরি। মহামান্য সুপ্রীম কোর্ট দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলো। বহুকাল টালবাহানার পর ১৮০৪ জনের লিস্ট প্রকাশ করেছে এস এস সি। শনিবার এই লিস্ট প্রকাশ হয়েছে বলে খবর।
বিভিন্ন সূত্র মারফত খবর ২৬০০০ চাকরি বাতিল মামলায় পুনঃরায় পরীক্ষার দিন ঘোষণা হতেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবং শিক্ষা দফতরের ছাড়পত্র দেওয়ার পরই, পুরনো চাকরি ফিরে পাচ্ছেন ৪২০০ চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী। এনাদের বেশির ভাগই প্রাথমিক ও মাদ্রাসার শিক্ষক ছিলেন বলে জানা গেছে। ৪২০০ শিক্ষকের চাকরি যাওয়ার পর, তাদের পূর্বের চাকরিতে ফেরানোর আবেদন করেছিল শিক্ষকেরাই। আর তাদের আবেদন মঞ্জুর করে গতকাল, ৪২০০ জনকে চাকরি পুনরায় দেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে। কিন্তু এই লিস্ট টাই কি সঠিক লিস্ট প্রশ্ন থেকেই যাচ্ছে।
চাকরি হারানো শিক্ষক পিনাক বর্মন (নাম পরিবর্তিত) জানান যে লিস্টের ডেটা দিয়েছে সেগুলো খুবই অল্প। তরফলে যারা টেন্টেড (দাগী) বলে সিবিআই ডেটা দিয়েছে তা থেকে দাগী দের চিহ্নিত করা খুব ই মুশকিল। তারা যে আবার বসবেনা তা একটা নাম আর একটা রোল নম্বর থেকে বোঝা যায়না। দ্বিতীয়ত এই যে লিস্ট ওরা প্রকাশ হয়েছে সেটা সম্পূর্ণ লিস্ট নয় এর বাইরে আরও কিছু আছে সেটা এখনো প্রকাশিত হয়নি। আদৌ কি হবে স্পষ্ট নয়। কারণ ১৮০৪ বাদ দিয়ে লিস্টে আরও কিছু ছিলো। যেটা সিবিআই র ডেটাতেও ছিলো। আমাদের মনে হয়েছে এটা আই ওয়াশ করার জন্য বের করেছে। যাতে প্রকৃত দাগি রা পরীক্ষা দিতে পারে। দাগিরাও পরীক্ষা দেবে আর এস এস সি ও দেখাবে তারা কোর্টের অর্ডার মানছে। ব্যাপারটা খানিকটা এরকম। আমাদের মনে হয়েছে এটা অসম্পূর্ন লিস্ট। আমি জানিনা এটা নিয়ে আবার কেস হবে কিনা। এরা যাতে আবার চাকরি পেতে পারে তার জন্যই এদের ন্যূনতম তথ্য নাম আর ফোন নং দেওয়া হয়েছে। তাদের বিস্তারিত তথ্য লিস্টে দেওয়া হয়নি। আরও অনেক তথ্য আছে যেগুলো দিলে তাদের চিহ্নিত করতে আরও সুবিধে হত। তারা আদৌ বসছে কিনা সেটা জানা যেতো। কারণ আমাদের যা নেটওয়ার্ক তাতে আমরা তো জানি কারা টেন্টেড কারা টেন্টেড নয়। তাহলে আমরা বুঝতে পারতাম দাগি(টেন্টেড) রা পরীক্ষায় বসছে কিনা হালকা ধারণা তৈরী হত। সুপ্রীম কোর্ট যখন বার বার বলছে একজন দাগি পরীক্ষায় বসলে এস এস সি কে দেখে নেবে, তাই হয়ত নজর ঘোরাতে এই লিস্ট প্রকাশ হয়েছে। এই লিস্ট দিয়ে এটা নিশ্চিত বলা যাবেনা টেন্টেড রা বসবে না। আমাদের কাছে খবর আছে ওরা বসবে। তাদের জন্য এডমিট কার্ডের ব্যবস্থাও হয়েছে।
শিক্ষক সংগঠন এবিটিএ র নেতা প্রিয়রঞ্জন ঘটক জানান ঝুলি থেকে বেড়াল বের করার কথা অনেকদিন আগে। সুপ্রীম কোর্টের চাপে এটা অবশেষে বের করলো। এটা আগে করলে যারা দাগি নয় যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের বাঁচানো যেতো।
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">

.jpg)
মন্তব্যসমূহ