মহাত্মা র মূর্তিতে হামলা লন্ডনে

 মহাত্মা র মূর্তিতে 

হামলা লন্ডনে




ভারতের কণ্ঠ ব্যুরো :  গান্ধী জয়ন্তী ২ অক্টোবরের আগে সোমবার লন্ডনে গান্ধী জির মূর্তিতে হামলা। লন্ডনে ট্যাভিস্টক স্কোয়ারে এই ঘটনা ঘটেছে বলে খবর। লন্ডন ইউনিভার্সিটি কলেজে আইনের ছাত্র ছিলেন মহাত্মা। তার লন্ডনে থাকা ও বর্ণ বিদ্বেষবাদের বিরুদ্ধে অবস্থান কে মনে রাখতে ১৯৬৮ সালে এই মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিলো। লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশন গান্ধী মূর্তির অমর্যাদার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। হাইকমিশানার স্যোশাল মিডিয়ায় জানিয়েছেন এই হিংসাত্বক হামলা অহিংসার মনোভাবের ওপর হয়েছে। লন্ডনের ঐ শহরের মেট্রোপলিটন পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছেন বলে খবর। যদিও লন্ডনে অবস্থিত ভারতীয়দের ও বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে এই ঘটনার পেছনে পাক সমর্থকদের হাত থাকতে পারে যদিও ভারতীয় বংশদ্ভুত লন্ডনে অবস্থিত ভারতীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে ক্রমশ ইয়োরোপে অভিবাসন বিরোধী আন্দোলনের নামে তীব্র বর্ণবিদ্বেষ ছড়াচ্ছে। গান্ধী জি র মূর্তি তে হামলা সেই মনোভাবের প্রকাশ। কোনটা সত্যি কোনটা মিথে সেই নিয়ে ধন্ধ বাড়ছে। 





 






style="text-align: justify;">




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার