চিন্তার আলোক

 রেখায়:

 পাঠকের প্রতি

 এক নীরব প্রশ্ন

 অয়ন মুখোপাধ্যায় 


কখনো ভেবেছেন, একটি লেখা কাকে স্পর্শ করে? লেখককে, না পাঠককে?নাকি স্পর্শটাই দুজনের মাঝে ঘটে—একটি অদৃশ্য স্থানে, যেখানে শব্দ কেবল মাধ্যম, আর ভাবনা হয়ে ওঠে সংলাপের রূপক?

আমি জানতে চাই এই যে বিগত কয়েক মাস ধরে অনর্গল লিখে গেলাম, লিখেই গেলাম, কোথাও গড় গড় করে কোথাও হর বড়িয়ে সেই অবস্থানের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে এ প্রশ্ন আমার একান্ত আপনাদের কাছে আমার পাঠক আমার ফেসবুক বন্ধু যারা আমার লেখা পড়েছেন (বা পড়েননি, টাইমলাইনে কিছু পড়ে নিতে পারেন)আমার প্রশ্ন-আমার গল্প, আমার কবিতা, আমার ভাবনা—আপনাকে কি সত্যিই নাড়া দিতে পেরেছে? আমার লেখা কি আজকের এই সময়ের প্রতিনিধিত্ব করতে পারছে? আপনার কোথাও পড়তে পড়তে মনে হয়েছে বাহ এটা তো একটা নতুন দিক? এইসব আরকি জানতে চাই। এবং জানতে চাই আপনি কি কখনো পড়তে পড়তে থেমেছেন, ভেবেছেন, "এই প্রশ্নটা তো আমারও!"

নাকি কেবল চোখ বুলিয়ে গেছেন, যেমন শহরের ভিড়ে আমরা মুখগুলো দেখি, কিন্তু নাম জানি না? অথবা পড়তে পড়তে কখনো কি আমার নিজস্ব লিখন ভঙ্গিমা খুঁজে পেয়েছেন যা দিয়ে আমাকে আবিষ্কার করা যায়?

আমার লেখা কখনো আপনাকে প্রশ্ন করতে শিখিয়েছে কি?কারণ প্রশ্ন করা মানেই জীবিত থাকা।

প্রশ্নহীন মানুষ কেবল অস্তিত্ব টেনে নিয়ে যায়, বোধ নয়।

প্রশ্নই আমাদের ইতিহাস, প্রশ্নই সভ্যতার জন্ম।

তাই আমি জানতে চাই, আমার শব্দ কি আপনার কৌতূহলকে সামান্য হলেও নাড়াতে পেরেছে?

আপনি কি আমার লেখার ভেতর দিয়ে নিজেকে কখনো দেখতে পেয়েছেন?যেমন আয়নার ভেতর নিজের মুখ নয়, বরং নিজের অনুপস্থিতিটা দেখতে পাই।আমার কবিতায় আমার বিভিন্ন লেখায় গল্পে.আপনি কি শহরের একলা আলো খুঁজেছেন, যেখানে বাস্তব আর স্বপ্ন একই নদীর দুই তীর?

আপনি কি কখনো থেমেছেন, ভেবেছেন—“এই অস্থিরতারও তো একটা নান্দনিকতা আছে”?

কারণ আমি কখনোই নিখুঁত উত্তর দিতে চাইনি।

আমার প্রতিটি লেখা আসলে একধরনের অস্থির প্রশ্ন।

যেখানে নদীর ঢেউ আর ইতিহাসের ধুলো পাশাপাশি থাকে,যেখানে শহরের উচ্ছ্বাস কিংবা চেঁচামেচি ও এক ধরনের নীরবতা।আমি শুধু চেয়েছি, আপনি থামুন। এক মুহূর্তের জন্যই হোক—ভাবুন।

আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে চিন্তাকে প্রায়শই "অপ্রয়োজনীয় বিলাসিতা" বলে মনে করা হয়।

তবু আমি বিশ্বাস করি, চিন্তাই শেষ আশ্রয়।

আমার লেখা যদি আপনাকে সেই আশ্রয়ের দিকে টানে—তবে হয়তো সেটাই যথেষ্ট।কারণ লেখার আসল সাফল্য কোনও পুরস্কারে নয়, বরং কোনও অচেনা পাঠকের মনের এক হালকা নাড়াচাড়া।

আপনি কি আমার লেখায় আনন্দ পেয়েছেন?

আনন্দ—যা হাসি নয়, বরং বোঝাপড়ার মুহূর্ত।

যে মুহূর্তে আপনি অনুভব করেন—“এই লাইনটা আমি জানতাম, শুধু বলিনি।”

লেখা তখন আর কেবল পড়া নয়, এক যৌথ অভিজ্ঞতা—আপনার চোখ ও আমার চিন্তার মধ্যে এক নীরব সেতু।

দার্শনিক স্পিনোজা বলেছিলেন, “Understanding is joy itself.”বুঝে ফেলার মধ্যেই আনন্দ।

আমার লেখায় আপনি যদি একটুও বুঝতে পারেন—নিজেকে, অন্যকে, বা বিশ্বের মায়াজালকে—তবে হয়তো সেটাই আনন্দের প্রকৃত রূপ।

আমি প্রায়ই ভাবি, লেখক ও পাঠকের সম্পর্কটা কেমন।এটা কি শিক্ষকের সঙ্গে ছাত্রের মতো? না কি দুই অচেনা মানুষের মতো, যারা একই আলো দেখে আলাদা পথ ধরে চলে?আমার বিশ্বাস, লেখা আসলে একটি চলমান সংলাপ—যেখানে প্রশ্নটা কখনো আমার, উত্তরটা কখনো আপনার।আমার প্রতিটি বাক্য অপেক্ষা করে আপনার চিন্তার জন্য।যেন নদী অপেক্ষা করে বৃষ্টির,আর শহর অপেক্ষা করে সকালের জন্য।

আমার কবিতা, গল্প, প্রবন্ধ—আসলে সবই এক ধরনের মানসিক অনুসন্ধান।একটি অবিরাম অনুসন্ধান, যা নিজের সীমানা ভাঙতে চায়।যেখানে বাস্তবতা ও কল্পনা, ইতিহাস ও আত্মস্মৃতি একে অপরের সীমানা ছুঁয়ে যায়।আমি চেয়েছি, আপনি সেখানে অংশ নিন—শুধু পাঠক হিসেবে নয়, সহযাত্রী হিসেবে।

আমার লেখায় যদি আপনি নতুন কিছু খুঁজে পান—তাহলে সেটি আমার কৃতিত্ব নয়, আপনার কৌতূহলের প্রমাণ।কারণ প্রতিটি লেখা তখনই বেঁচে থাকে, যখন পাঠক সেটিকে নতুন অর্থ দেয়।একজন লেখক শুরু করেন, কিন্তু শেষ করেন পাঠকই।আপনি না থাকলে আমার লেখা শুধুই নিঃশব্দ অক্ষর।আপনার চোখই তাকে প্রাণ দেয়, উচ্চারণ দেয়, তর্ক দেয়, প্রেম দেয়।

তাই আমি আবার জানতে চাই—আমার লেখা কি আপনাকে কখনো ভাবিয়েছে?আমার শব্দ কি কখনো আপনাকে অস্বস্তিতে ফেলেছে, আনন্দে ভরিয়েছে, না কি নিঃশব্দে ছুঁয়ে গেছে এমন জায়গায়, যাকে ভাষায় ধরা যায় না?যদি তা সামান্যও ঘটে থাকে—তাহলে সেই মুহূর্তেই আমি অমর।কারণ লেখার অমরত্ব কোনও শেলফে নয়, কোনও পুরস্কারের তালিকায় নয়—বরং আপনার মনে, যেখানে কোনও এক অদৃশ্য সময়ে আপনি থেমে বলেন,

“এই লাইনটা... আমারও হতে পারত।”

তাই কমেন্টে এসে যদি আপনি আপনার মতামত জানান তাহলে আমি আপনাদের কাছ থেকে শিখতে পারব বুঝতে পারব আমার লেখালেখির গতিপথ কে 

প্রয়োজনে সমালোচনা করুন আমি শুনতে চাই আমার ভুলগুলো যদি আমার প্রশ্নগুলোর কোন সদর্থক উত্তর না পাই তাহলে বুঝবো আমার লেখায় আরো পরিবর্তন আনতে হবে। আজকের এই তথ্যপ্রযুক্তির যুগে লেখক বা শিল্পীকে আত্ম সমালোচনার প্রয়োজন এই পুঁজিবাদী ব্যবস্থায় লেখকের সাথে পাঠকের একটা কথোপকথন দরকার। আপনার মনের মধ্যে যে প্রশ্ন তা যদি জানতে না পারি তাহলে তো বুঝতে পারবো না আগামীদিনে কেমন করে লিখব তাই আপনি আপনারা সিদ্ধান্ত নেবেন কি ধরনের লেখা আপনারা চান কোন বিষয় এর লেখা আপনাদের ভালো লাগে আমি চাই সেই কথোপকথন সেই আলাপচারিতা। 

ধন্যবাদ পুরো লেখাটা পড়ার জন্য এবং যদি একটা কমেন্ট করেন একটু আলোচনা করেন যারা আমার লেখা পড়েন নি তারা যদি আমার ফেসবুকে দেওয়া পুরনো লেখাগুলো পড়েন তাহলে আন্দাজ করতে পারবেন। সত্যি কথা বলতে কি আজকের দিনে পারস্পরিক পিঠ চুলকোন সংস্কৃতির কালচারে আমরা যারা স্রোতের বিপরীত দিকে হাঁটছি ফেসবুকের মাধ্যমে জনমত পাঠক তৈরি করা ছাড়া আজ কোন উপায় নেই তাই এই বিকল্প প্রয়াস । আপনাদের মতামতের পরামর্শের প্রত্যাশায় রইলাম। 

href="https://bharaterkanthanews1.blogspot.com/search?q=subscribebharaterkantha%20#subscribebharaterkanthan%20#subscribebharaterkanthasong%20#subscribebharaterkanthaand%20#subscribebharaterkanthaandfriends%20#youtubevideo%20#youtubeviral%20#youtubeviews%20#youtubeviralvidio%20#youtubesearch%20#more%20#moresubscribers%20#more%20#YouTube%20#subscribe%20#moresubscribers%20#cpim%20#cpimnews%20#citunews%20#citu%20#sfi%20#sfinews%20#subscribemychannel%20#subscribeformore%20#subscribersyoutube%20#subscribercount%20#moreviews%20#moreviews2022%20#moreviews%20#Trending%20#viral%20#BharaterKanthaNews%20#breakingnews%20#newschannel%20#newschannellive%20%20#breakingnewslive%20#breaking_news%20#growyourchannel%20%20#moresubscribers%20#moreviews2025%20.#livetv%20#trending%20#news%20#newstatus%20#youtubesubscribers%20#youtube%20#youtuber%20#youtube।video%20#youtubeindia%20#relief%20%20#serampore%20%20#indianeconomy%20#indiannews%20#hooghlynews%20#chandannagar%20%20#hooghly%20#baidyabati%20#seoraphuli%20#serampore%20#highlights%20#followers%20#follow%20#indiannews%20#nationalcapital%20#jisgroup%20#youtubeindia%20#Westbengalnews%20#westbengal%20#moresubscribers%20#viralnewslive%20#viralnewstoday%20#viralnewsindia%20#viralnewswestbengal%20#gazaunderattack%20##subscribers%20#subscriber%20#youtubesubscribers%20#jualsubscribersyoutube%20#subscriberyoutube%20#subscribermurah%20#jualsubscribers%20#subscribersyoutube%20#100subscribers%20#baimpaula7jutasubscriber%20#1000subscribers%20#1ksubscribers%20#youtubesubscriber%20#belisubscribers%20#3millionsubscribers%20#500subscribers%20#1millionsubscribers%20#subscribersonly%20#100ksubscribers%20#200subscribers%20#gainsubscribers%20#freesubscribers%20#needsubscribers%20#subscribergiveaway%20#10ksubscribers%20#10millionsubscribers%20#300subscribers%20#subscriberyoutubemurah%20#newsubscribers%20#getsubscribers%20#gaza%20#youtube%20#indianrailway%20#ministryofinformation%20#youtuber%20#youtubechannel%20#youtubecreator%20#youtubeshorts%20#subscribe%20#youtubevideos%20#contentcreator%20#video%20#shorts%20#viral%20#trending%20#like%20#youtubecommunity%20#vlogger%20#explorepage%20#videomaker%20#youtubelife%20#socialmedia%20#youtubecontent%20#techshorts%20#gadgetreview%20#technews%20#innovation%20#futuretech%20#artificialintelligence%20#blockchain%20#smartphone%20#laptops%20#pc%20#mac%20#techgadgets%20#cybersecurity%20#technology%20#techgeek%20#vr%20#ar%20#ai%20#techreview%20#unbgazag%20#chandannagar%20#chandannagar_jagadhatri_puja_pandal%20%20#chandannagar_jagadhatri_puja_pandal%20#chandannagarjagadhatripuja2022%20%20#chandannagore%20#bagbazar%20#hooghly%20#moresubscribers%20#trending%20#indiannews%20#westbengalnews%20#westbengal%20#hooghlynews%20#hooghlydistrict%20#arambagh%20#khanakul%20#khanakulnews%20#serampore%20#uttar24pargananews%20#24parganas%20#medinipur%20#maldanews%20#malda%20#murshidabad%20#nadia%20#krishnanagar%20#krishnanagarjagadhatripuja%20#naihati%20#jagaddhatri%20#jagaddhatri%20#uttarbanga%20#purulia%20#jhargram%20#paschimbardhaman%20#purbabardhaman%20#bardhaman%20#birbhum%20#baidyabati%20#rishra%20#mankundu%20#bhadreswar%20#uttarpara%20#shrirampur%20#mahesh%20#chandannagar%20#pressclubofindia%20#calcutta%20#calcutta%20#kalipuja%20#mahakali%20#diwali%20#ayodhyatext"

#BharaterKanthaNews #breakingnews #newschannel #newschannellive #breakingnewslive #breaking_news #growyourchannel #moresubscribers #moreviews2025 .#livetv #trending #news #newstatus








 



style="text-align: justify;">




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার