বসন্ত শুরুতেই চলে গেলেন মুকুল



বসন্ত শুরুতেই 

চলে গেলেন মুকুল 


" যেদিন সকল মুকুল গেলো ঝরে 
আমায় ডাকলে কেন গো এমন করে? "
                                          
                                       ( রবীন্দ্রনাথ... )

না সব মুকুল ঝরে যায়নি। তবে চলে গেলেন বঙ্গ রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মুকুল রায়। যিনি ছিলেন দেশের প্রাক্তন রেল মন্ত্রী ও তৃণমূল সাংসদ। ৭১ বছর বয়সে অ্যাপেলো সুপারস্পেশালিটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। 

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৃণমূল দল গঠন করার পেছনে মুকুল রায়ের অবদান ছিলো। একসময় ছিলেন তৃণমূলের নং ২। সারদা মামলায় যুক্ত থাকা তারপর গ্রেফতারির পর থেকে বিরাগভাজন হন নেত্রীর। সেই থেকেই কোনঠাসা। আচমকা বিজেপি তে যোগ থেকে "সিঙ্গুর নিয়ে ভুল করেছি" বলা। থেকে তৃণমূলের যুক্ত হয়ে বলা "যাহা বিজেপি তাহাই তৃণমূল" একাধিক বিতর্কের কান্ডারি ছিলেন। কিন্তু অস্বীকার করা যাবেনা তার রাজনৈতিক প্রজ্ঞা ছিলো অসাধারণ। রেল মন্ত্রী হবার পর তার কিছু পদক্ষেপের পর দলে বিরাগভাজন হন। এবং মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন। এবং ২০১২ সালে তার পর রেলমন্ত্রী হন তৃণমূলের দীনেশ ত্রিবেদী। তার প্রয়াণে শোকের ছায়া কেন্দ্র রাজ্যের দুই দলের মধ্যেই। ভারতের কণ্ঠের পক্ষ থেকেও তার পরিবারের প্রতি সমবেদনা রইলো।








মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার