চরবৃত্তির অভিযোগে মুর্শিদাবাদে ধরা পড়লো একটা বড় চক্র

চরবৃত্তির অভিযোগে

 মুর্শিদাবাদে ধরা পড়লো 

একটা বড় চক্র


ভারতের কণ্ঠ ব্যুরো : চরবৃত্তির অভিযোগে মুর্শিদাবাদে ধরা পড়লো একটা বড় চক্র। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এই চরবৃত্তির চক্র কে ধরেছে বলে খবর। দুজন ব্যক্তি স্পর্শকাতর তথ্য পাকিস্তানের হ্যান্ডলারের কাছে পাঠাতো বলে খবর। যদিও প্রশাসন সূত্রে এর বেশি কোন তথ্য জানা যায়নি। বাংলাদেশে জুলাই বিপ্লবের পর থেকে একটা বড় অংশের জঙ্গী সংগঠনের কার্যকলাপ বেড়েছে মুর্শিদাবাদ মালদা জেলার সীমান্ত বরাবর এলাকায় পাক ইন্টালিজেন্স এজেন্সি আই এস আই সক্রিয় হয়েছে অনেকদিন ধরে। তাদের হাত ধরে একদিকে পাচার যেমন বাড়ছে অন্যদিকে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়ছে। মুর্শিদাবাদের এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে রাজ্য জুড়ে। গতকালের একাধিক আদালতে বোমাতঙ্কের ঘটনাও কি এই চরবৃত্তি বা সন্ত্রাসবাদী দের কোন গোপন প্ল্যানের অংশ কিনা সেটা নিয়ে জল্পনা বাড়ছে।







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার