রাজ্যের একাধিক কোর্টে বোমাতঙ্ক মঙ্গলবার

রাজ্যের একাধিক কোর্টে

 বোমাতঙ্ক মঙ্গলবার




ভারতের কণ্ঠ ব্যুরো : কলকাতা, হুগলী, পূর্ব - বর্ধমান একাধিক কোর্টে বোমাতঙ্ক আতঙ্কে বাইরে বেরিয়ে এলেন আইনজীবী রা। মঙ্গলবার সকাল থেকেই জেলার জাজ ও প্রশাসনের কাছে ই মেইলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। যার ফলে কোর্টের কাজকর্ম ব্যাহত হয় কলকাতা সিটি সেশনস কোর্ট, হুগলী জেলা আদালত, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কোর্টে। হুমকিতে বলা হয় জাজের চেম্বারে আই ই ডি, আর ডি এক্স মার্কা বোমা রাখা রয়েছে। দুপুর ১ টার সময় তাতে বিস্ফোরণ হবে। খবর পাওয়ার পর থরোহরিকম্প শুরু হয় আদালত গুলিতে। যদিও কোন বোমা উদ্ধার হয়নি আদালতগুলি থেকে। এগুলি নিছক মজা নাকি বড় কোন নাশকতার ইঙ্গিত স্পষ্ট নয়। যদিও কারা এই হুমকি দিয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 








মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার