নেপালে যুব বিদ্রোহ ১৯ জন নিহত, আহত চার শতাধিক
নেপালে যুব বিদ্রোহ
১৯ জন নিহত,
আহত চার শতাধিক
ভারতের কণ্ঠ ব্যুরো : সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে আইন আনছে নেপাল সরকার। ফেসবুক, এক্স, সহ একাধিক স্যোশাল মিডিয়া প্লাটফর্ম কে নেপালে ব্যবসা করতে গেলে নেপালে র সরকারের কাছে নথিভুক্ত হতে হবে। এই ছিলো ঝামেলার শুরু। আপাতত সোশ্যাল মিডিয়া বন্ধ। সোশ্যাল মিডিয়া বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছে সেখানের যুবক যুবতীরা হাজারে হাজারে লাখে লাখে যুবক যুবতি এমনকি স্কুল ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। নেপাল সরকারের দুর্নীতির বিরোধিতা শুরু করে। বিশাল ভীড় নেপালের পার্লামেন্ট ঘিরে ফেলে পাথর ছুড়তে থাকে। ভীড় সামলাতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ব্যবহার করে। মানুষ নিয়ন্ত্রণে না এলে গুলি চালায় নেপাল পুলিশ। এতে ১৯ জন যুবক যুবতী মারা গেছে। ৪০০ জনের ওপর আহত। নেপালের বিক্ষোভ যাতে ভারতবর্ষে প্রবেশ না করে তার জন্য জলপাইগুড়ি, দার্জিলিং, সিকিমের পুলিশ কে সক্রিয় থাকার বার্তা দেওয়া হয়েছে বলে খবর। যদিও বর্ডার সিল করা হয়েছে কিনা এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রক সূত্রে কিছু জানা যায়নি।
এই রকম বিজ্ঞাপন দিতে
যোগাযোগ করতে পারেন
মূল্য মাত্র ৩০০ টাকা


style="text-align: justify;">




মন্তব্যসমূহ