কাঁচরাপাড়ায় স্ত্রী খুন, সন্তানের সাথে পালাল স্বামী রাতেই ধরা পড়ল অভিযুক্ত

 কাঁচরাপাড়ায় স্ত্রী খুন,

 সন্তানের সাথে পালাল স্বামী

 রাতেই ধরা পড়ল অভিযুক্ত



উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পারিবারিক অশান্তির জেরে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, স্ত্রীকে খুন করে নিজের ছোটো সন্তানকে নিয়ে পালাল এক ব্যক্তি। ঘটনা ঘটেছে কাঁচরাপাড়া ২২ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লীতে। জানা গেছে, রবিবার দুপুরে স্ত্রী অঙ্কিতা বর্মন (২৫) কে নৃশংসভাবে খুন করে স্বামী কৌশিক মণ্ডল (২৮)। এরপরই সন্তানকে নিয়ে পালিয়ে যায় সে। ঘটনার তদন্তে নেমে বীজপুর থানার পুলিশ এদিন রাতেই হুগলির পান্ডুয়া থেকে অভিযুক্ত কৌশিককে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতে পেশ করা হয়। পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে তদন্তকারীরা।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয়রা এমন নির্মম ঘটনার কঠোর শাস্তির দাবি তুলেছেন।


এই রকম বিজ্ঞাপন দিতে

 যোগাযোগ করতে পারেন

 মূল্য মাত্র ৩০০ টাকা 


bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার