৭৮ বছরে প্রথমবার প্রধানমন্ত্রী র দফতর সরবে এবার সাউথ ব্লক থেকে কর্তব্য ভবন ৩ এ

৭৮ বছরে প্রথমবার 

প্রধানমন্ত্রী র দফতর সরবে

 এবার সাউথ ব্লক থেকে 

কর্তব্য ভবন ৩ এ



ভারতের কণ্ঠ ব্যুরো: ৭৮ বছরে এই প্রথমবার। সাউথ ব্লক থেকে সরে সেন্ট্রাল ভিস্তা করিডরে সরছে প্রধানমন্ত্রীর দপ্তর। সাউথ ব্লক থেকে কয়েকশো মিটার দূরে এক্সিকিউটিভ বিল্ডিং (কর্তব্য ভবন ৩) এ এই স্থানান্তরের কাজ হবে। সরকারী সূত্রে খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী এই মাসে এই নতুন ভবনের উদ্বোধন করেছেন। উদ্বোধনী ভাষনে তিনি বলেছেন দীর্ঘ সময় ধরে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের তৈরী ভবন থেকে সরকার পরিচালিত হত। ১০০ বছরের পুরোনো ভবনে যথাযথ পরিকাঠামো ছিলো না। তাই এই সিদ্ধান্ত। ২০১৯ সালে সেন্ট্রাল ভিস্তা রি ডেভলপমেন্ট প্রজেক্ট জারি করে কেন্দ্র। প্রকল্প ব্যায় ঘোষণা হয়েছে মার্কিন মুদ্রায় ২.৪ বিলিয়ন অর্থাৎ ২০ হাজার কোটির কাছাকাছি। লকডাউনের সময় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস কে স্থানান্তর করা হয়। যেখানে বহু দুষ্প্রাপ্য নথি বই ও পুঁথি সংরক্ষিত ছিলো। পুরোনো কৃষি ভবন, শাস্ত্রী ভবন, বিজ্ঞান ভবন ভেঙে দেওয়া হয়েছিলো। তুমুল আলোচনা হয়েছিলো তখন।

class="separator" style="clear: both; text-align: center;">

এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে

 আমার সঙ্গে যোগাযোগ করুন

 খরচ মাত্র ৩০০ টাকা।

bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার