একতরফা প্রেম! প্রেমিকার স্বামীকে পথ থেকে সরাতে আই ই ডি বানিয়ে পাঠালো প্রেমিক
একতরফা প্রেম!
প্রেমিকার স্বামীকে
পথ থেকে সরাতে
আই ই ডি বানিয়ে
পাঠালো প্রেমিক
ভারতের কণ্ঠ ব্যুরো: একতরফা প্রেম, তাই প্রেমিকার স্বামীকে খুন করতে, আই ই ডি বা বিস্ফোরক ভরা সাউন্ড সিস্টেম পাঠালো ইলেকট্রিসিয়ান। এই ঘটনাটি ঘটেছে ছত্রীশগড় রাজ্যের ক্ষীরগড় ছুইখাদান এলাকায়। বোমাটি বানিয়েছে ২০ বছর বয়সী বিনয় ভার্মা।
আফসার খান নামের এক ব্যক্তির কাছে উপহার হিসেবে আসে। পরে কিছু সন্দেহজনক মনে করায় আফসার খান পুলিশ কে জানান। পুলিশ সাউন্ড সিস্টেম টিকে খুলে দেখতে পায় ২ কেজি বোমা একটি স্পিকারের সাথে জুড়ে একটি সাউন্ড সিস্টেম কেসিং র ভেতরে বসানো রয়েছে। বিস্ফোরক হিসেবে জিল্যাটিন স্টিক ব্যবহার করা হয়েছিলো। সাউন্ড সিস্টেম টিকে চালালেই বিস্ফোরণ হত এমন ভাবেই বানানো হয়েছিলো। সাউন্ড সিস্টেমের কেসিং স্টিলের। যদি জিলেটিন স্টিক ফাটতো তাহলে স্প্লিন্টার ছড়িয়ে যেতো ব্যাপক খয়েক্ষতি হতে পারতো। জিলেটিন স্টিক খাদানে ব্যবহৃত হয়। ভয়ানক শক্তিশালী বিস্ফোরক হিসেবে খ্যাতি আছে। এই বিস্ফোরক সহজে একজন ইলেকট্রিসিয়ানের হাতে আসা সম্ভব নয়। কিভাবে জোগাড় করেছে তাই নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ ঐ ইলেকট্রিসিয়ানের ফোন ঘেঁটে জানতে পেরেছে বোমা বানানোর কোচিং চলছিল অনলাইনে। তার লাস্ট সার্চ ( How To Make A bomb To kill a person. without get caught by the police.) পুলিশ বিস্ফোরক পাচারকারি এক বৃহত্তর চক্র কে ধরেছে এই ঘটনার পরে। গন্ডাই থানার পুলিশ পুলিস ২৫ বছরের পরমেশ্বর ভার্মা, ২২ বছরের গোপাল ভার্মা, ৪৬ বছরের ঘাসীরাম ভার্মা, ৩৮ বছরের দিলীপ ধিমার, ১৯ বছরের গোপাল খেলওয়ার, খিলেশ ভার্মা কে গ্রেফতার করেছে।
class="separator" style="clear: both; text-align: center;">.jpg)
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">

মন্তব্যসমূহ