আমেরিকা কে প্যাঁচে ফেলতে প্রধানমন্ত্রী এবার চীনে

আমেরিকা কে প্যাঁচে ফেলতে

 প্রধানমন্ত্রী এবার চীনে 


ভারতের কণ্ঠ ব্যুরো: প্রধানমন্ত্রী মোদী গেলেন এবার চীনে। সাত বছরের দ্বন্দ্ব ডোকালাম সহ একাধিক ক্ষেত্রে সরাসরি চীনের তরফ থেকে উস্কানির পর হঠাৎ চীনের সঙ্গে সুসম্পর্ক জল্পনার সৃষ্টি করেছে দেশে। ট্রাম্প আরও ২৫% ট্যাক্স চাপাতে পারেন ভারতীয় পণ্যে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র কে পর্যুদস্ত করতে কি বেজিং কে ভরসা করছেন প্রধানমন্ত্রী? যদিও প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে রয়টার্স কে জানানো হয়েছে কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর এককালের সতীর্থ বিজেপির সুব্রমন্যম স্বামী বলেছেন সংবাদমাধ্যমের সামনে চীনের আগ্রাসন কে সমালোচনা করতে পারেননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কূটনৈতিক চালে চীন পাকিস্তান কাছাকাছি এসেছে। এবার পাকিস্তানের সাথে মার্কিন বন্ধুত্ব বেড়েছে কোনঠাসা হয়েছে আমাদের দেশের কূটনৈতিক অবস্থান। যদিও সুব্রমণ্যম স্বামীর এই বক্তব্যর খণ্ডন করতে সরকারী কোন বিবৃতি মেলেনি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর। ইলেকট্রনিক্স এ আই সহ একাধিক প্রযুক্তিগত বিষয়ে চীনে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী।

 
bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার