এক অনন্য সমাজের দলিল পরবাস

এক অনন্য সমাজের 

দলিল পরবাস





"কিংশুক"(সোস্যাল স্কোয়াড-এর নাট্য বিভাগ) নবগ্রাম, কোন্নগর,হুগলী প্রযোজিত নবতম প্রযোজনা "পরবাস"নাটকের (কাহিনী- সুচিত্রা ভট্টাচার্য, নাট্যরূপ- শুভাশিস দত্ত, 
সম্পাদনা ও নির্দেশনা- বিশ্বজিত ঘোষ।)  
*যোগাযোগ*- ৭৯৮০৭ ৯৯১৮৬, ৯৪৩৩১ ০৫৯১১







ভারতের কণ্ঠ ব্যুরো: হুগলী জেলার কোন্নগর, নবগ্রামের সোস্যাল স্কোয়াডের নাট্য বিভাগ "কিংশুক" সম্প্রতি উত্তরপাড়া গনভবনে মঞ্চস্থ করলো এক সামাজিক নাটক পরবাস।

অসাধারণ বলিষ্ঠ একটি প্রযোজনা। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর সাবলীল অভিনয় উপস্থিত সকল দর্শকের করতালির মধ্য দিয়ে প্রশংসা কুড়িয়েছে। নাট্যকারের বলিষ্ঠ সংলাপ "পরবাস" নাটকে বাংলা ও হিন্দি বাচনভঙ্গীতে এক অনন্য পরিবেশ রচনা করেছিল।

কাহিনী-সুচিত্রা ভট্টাচার্য, নাট্যরূপ শুভাশিস দত্ত, 

সম্পাদনা ও নির্দেশনা-বিশ্বজিৎ ঘোষ।

নাটকের পরিচালক নাটকের আবহ, আলোর ব্যবহার করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন। দর্শকেরা তাদের আকুণ্ঠ ভালোবাসা ভরিয়ে দিয়েছেন। সমাজমাধ্যমে তার কিছু অংশ পরিচালক বিশ্বজিৎ ঘোষ উপস্থাপিত করেছেন, ভারতের কণ্ঠের সঙ্গে। বিশ্বজিৎ ঘোষ অনুরোধ করেছেন, আমাদের নাটক পরিবেশন করার উপযুক্ত মঞ্চ পেলে আবার অসাধ্য সাধন করার সুযোগ আমরা পাবো। বিশ্বজিৎ ঘোষের যোগাযোগের নং +91 79807 99186

 "পরবাস" নাটকে বাংলা ও হিন্দি মিশিয়ে পাঞ্জাবী বাচনভঙ্গীতে অত্যন্ত বলিষ্ঠ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এই নাটকে।  বিশেষ করে রাজিন্দর সিং ও কোমল চরিত্র দুটির অভিনয়ের তারিফ করার মতো। 

কলকাতাবাসী এক শিখ পরিবারের ফ্ল্যাটে পাঞ্জাব থেকে এসেছেন প্রৌঢ় চাষী গুরবচন সিং। উগ্রপন্থী সন্দেহে ভুল করে পাঞ্জাব পুলিশ গুরবচনকে গুলি করে মারে। এই ঘটনা শিখ পরিবারটির জীবনকে আমূল বদলে দেয়। রাজিন্দর সিং এর বাঙালি ব্যাবসায়ী বন্ধু চ্যাটার্জী বাবুর চরিত্রে শুভাশিস দত্ত এবং রাজিন্দর সিং এর চরিত্রে বিশ্বজিত ঘোষ ও কোমলের চরিত্রে অনুরাধা রায় এর দৃশ্যটি নাটকে একটা বিশেষ আবেগঘন মুহুর্ত রচনা করেছে।  প্রাদেশিকতা, স্বার্থপরতার পাশে মানবিকতা, ভালবাসার গল্প বলে “পরবাস”। নাটকের শেষ দৃশ্যের পরিকল্পনা বেশ ভাল, যা দর্শকদের মন জয় করেছে।


div>
class="separator" style="clear: both; text-align: center;">

এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে

 আমার সঙ্গে যোগাযোগ করুন

 খরচ মাত্র ৩০০ টাকা।

bannerbanner




style="text-align: justify;">




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার