ফেলে দেওয়া সামগ্রী দিয়ে দূর্গা প্রতিমা গড়ে পূজো বর্ধমানের দুই শিশুর

ফেলে দেওয়া সামগ্রী দিয়ে 

দূর্গা প্রতিমা গড়ে পূজো 

বর্ধমানের দুই শিশুর


সংবাদদাতা - পুলক চক্রবর্তী :  ফেলে দেওয়া তুচ্ছ বস্তু দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে বর্ধমানে তাক লাগিয়ে দিয়েছে দুর্গা প্রতিমা তৈরি করে দুই শিশু শিল্পী। শ্রীশ্রীচণ্ডী, একাদশ অধ্যায় (নারায়ণীস্তুতি)- শ্লোক ৩৫ শে আছে প্রণতানাং প্রসীদ ত্বং দেবি বিশ্বার্তিহারিণি, ত্রৈলোক্যবাসিনামীড্যে লোকানাং বরদা ভব ॥ এর অর্থ- হে বিশ্বার্তিহারিণি দেবি, আপনি [আমাদিগের প্রতি] প্রসন্না হউন। ত্রিভুবনবাসিগণের আরাধ্যা দেবি, আপনার চরণে প্রণত জনগণের প্রতি আপনি বরদা হউন। আপন খেয়ালে মাতৃ আরাধনায় তাক লাগিয়েছে দুই শিশু। রাষ্ট্রপতির কতৃক প্রসংশিত সম্মানিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল মহারাজের দুই ভাইপো খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমান মধুমিতা বিদ্যা মন্দিরের দুই খুদে শিল্পী স্বপ্ন দ্বীপ দত্ত ও শৌর্য দ্বীপ দত্ত নিজেরাই নিজের মতন করে পুজো করছে আরতি করছে মায়ের পায়ে অঞ্জলী দিচ্ছে। মহিষাসুর মর্দিনী স্তোত্রে বলেছে দেবীর আরাধনা হবে পরিবারের একজন সদস্যের মতন করে।









 






style="text-align: justify;">





মন্তব্যসমূহ