জয় শ্রী রাম না বলায় ফেরিওয়ালা কে মারধর ডানকুনিতে
জয় শ্রী রাম না বলায়
ফেরিওয়ালা কে
মারধর ডানকুনিতে
ছবি সৌজন্যে : ডি এন এন বাংলা ফেসবুক
ভারতের কণ্ঠ ব্যুরো : গোবলয়ে নয় খোদ ডানকুনিতে জয় শ্রী রাম না বলায় ডানকুনিতে ফেরিওয়ালাকে মারধর হুমকি। মুর্শিদাবাদের কুলাডাঙ্গা গ্রামে বাড়ি সাকিরুল ইসলামের ডানকুনিতে ২০ নং ওয়ার্ডে একটি বাড়ি নিয়ে ফেরির ব্যবসা করেন। সম্প্রতি বাইক চালিয়ে ফেরার সময় হরিপালের এক বছর ২৫ র যুবক তাকে আটকায় ও আধার কার্ড সহ পরিচিতি পত্র দেখাতে বলে। সাকিরুল তাকে ভদ্রভাবে বলেন আমি তো পরিচিতি পত্র ব্যাগে নিয়ে ঘুরিনা আমি ফেরিওয়ালা ফেরি করে বেড়াই। তখন ধর্মের কথা বলে আমার দাড়ি টেনে ধরে এবং জয় শ্রী রাম বলে জোর করে। না বলতে মারধর করে। দিনে দুপুরে পশ্চিমবাংলার বুকে এই সব হচ্ছে। পরে শুনতে পেয়েছি হরিপাল থানা ছেলেটিকে গ্রেফতার করেছে। সাকিরুল ইসলামের বন্ধু অন্য ফেরিওয়ালারাও বলেন আমরা আতঙ্কিত।
এই রকম বিজ্ঞাপন দিতে
যোগাযোগ করতে পারেন
মূল্য মাত্র ৩০০ টাকা
style="text-align: justify;">






মন্তব্যসমূহ