ক্যালিফর্নিয়ায় পুলিশের গুলিতে নিহত ভারতীয় যুবক

 ক্যালিফর্নিয়ায় পুলিশের

 গুলিতে নিহত ভারতীয় যুবক


ভারতের কণ্ঠ ব্যুরো  :  তেলেঙ্গানার যুবক মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত। ঘটনায় বর্ণ বৈষম্য র সম্পর্ক রয়েছে অভিযোগ উঠছে। উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য ২৯ বছরের মোহাম্মদ নিজামুদ্দিন আমেরিকার ক্যালিফর্নিয়া শহরের সান্তা ক্লারা মফস্বলে থাকছিলেন। সম্প্রতি তার রুমমেটের সঙ্গে কোন কথা কাটাকাটি হয়। পুলিশ এসেই গুলি চালায় যুবকের ওপর। কেন গুলি চালিয়েছে সেটা স্পষ্ট নয়। মোহাম্মদ নিজামুদ্দিনের বাবা মোহাম্মদ হাসনুদ্দিন ভারতের বিদেশমন্ত্রি এস জয়শঙ্কর কে জানিয়েছেন যাতে তার পুত্রের পার্থিব দেহ ফিরিয়ে আনতে বিদেশ মন্ত্রক সহায়তা করে। আর কেন মার্কিন প্রশাসন তার ছেলে কে গুলি করে মেরে ফেললো সেই ঘটনার যেন পূর্ণাঙ্গ তদন্ত হয়। ৯/১১ র পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ইসলামোফবিয়া ছিলো। প্রবাসী রা অনেকেই বলে থাকেন এশীয় নামের কেউ হলেই এফ বি আই সেখানে গোয়েন্দাগিরি চালাতো। বাইডেন যখন রাষ্ট্রপতি ছিলেন তখন এই ইসলামোফবিয়া কিছুটা কমেছিল কিন্তু রক্ষনশীল ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকায় জত অভিবাসন বিরোধী আন্দোলনের নামে বর্ণবিদ্বেষ ও হিংসা বাড়ছে পশ্চিমে। ক্যালিফর্নিয়া এই বর্ণবিদ্বেষের জন্য জনপ্রিয়। সেই মনোভাবের প্রভাব কিনা জানা নেই। বিদেশ মন্ত্রক সূত্রে এই বিষয়ে কোন ট্যুইট এখনো করা হয়নি।

     




এই রকম বিজ্ঞাপন দিতে

 যোগাযোগ করতে পারেন

 মূল্য মাত্র ৩০০ টাকা 






style="text-align: justify;">


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার