কানাইলাল দত্ত র মামারবাড়ি'র গায়ে লাগলো চন্দননগর পৌরনিগমের বিপজ্জনক বাড়ির নোটিশ
কানাইলাল দত্ত র
মামারবাড়ি'র গায়ে লাগলো
চন্দননগর পৌরনিগমের
বিপজ্জনক বাড়ির নোটিশ
ভারতের কণ্ঠ ব্যুরো : ২২ আগষ্ট সর্ষেপাড়ার ৫ নং ওয়ার্ড সংলগ্ন ১৬ নং হোল্ডিং এর একটি বাড়ির গায়ে একটি নোটিশ টাঙ্গায় চন্দননগর পৌরনিগম। সেই থেকেই বিভ্রান্তি মানুষের মধ্যে তাহলে কি সত্যি বিপ্লবী কানাইলাল দত্তের স্মৃতি বিজড়িত জন্মস্থান তার মামার বাড়ি ভাঙ্গা হবে? চন্দননগরের নাগরিক সমাজের পক্ষে আইনজীবী বিশ্বজিৎ মুখার্জি ও অন্যান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে যান ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তারা দাবী করেন অবিলম্বে বাড়িটি অধিগ্রহণ করে সংস্কার করার ব্যবস্থা করা হোক। প্রয়োজন পড়লে নাগরিক সমাজ আর্থিক ব্যায়ভার চাঁদা তুলে পৌরনিগমের হাতে তুলে দেওয়া হবে।
এপ্রসঙ্গে চন্দননগর পৌরনিগমের মেয়র রাম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন মহান বিপ্লবী কানাইলাল দত্তের মামার বাড়ির যে অংশে তার আবক্ষ মূর্তি বসানো রয়েছে সেটা আমরা সংস্কার করবো এমনটাই কর্পোরেশনের সিদ্ধান্ত। কানাইলাল দত্তের মামারবাড়ির ঐ অংশ ছাড়া আরেকটি অংশ আছে যেটি ভগ্নপ্রায়। সেটির মালিকানা কার সেটা এখনো নিশ্চিত নয় পথচলতি মানুষ বলছিলেন বাড়িটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে তাই পৌরনিগম নোটিশ লাগানো হয়েছে। যাদের ঐ অংশটি তাদের পৌরনিগমে দেখা করতে বলা হয়েছে। কর্পোরেশনের আইনে আছে বিপজ্জনক বাড়ি হলে সেই বাড়ির মালিক যদি বাড়ি সংস্কারে অপারগ হন তাহলে কর্পোরেশন সেই বিপজ্জনক বাড়ির দায়িত্ব নেয়।
পৌরনিগমের বিরোধী দলনেতা অশোক গাঙ্গুলি জানান আমরা চাই ঐতিহ্যবাহী এই বাড়িটি সংস্কার করা হোক। আবার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। ঐ বাড়ির কাছেই একটি স্কুল আছে।
এই রকম বিজ্ঞাপন দিতে
যোগাযোগ করতে পারেন
মূল্য মাত্র ৩০০ টাকা


style="text-align: justify;">




মন্তব্যসমূহ