বাগুইহাটি জোড়া মন্দিরের কাছে সরকারী বাসে ভয়াবহ আগুন
বাগুইহাটি জোড়া মন্দিরের
কাছে সরকারী বাসে
ভয়াবহ আগুন
পুলক চক্রবর্তী : ৮ সেপ্টেম্বর - শহর কলকাতায় ফের চলন্ত সরকারি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার বাগুইহাটির জোড়া মন্দিরের অদূরে ভিআইপি রোডের উপরে চলন্ত সরকারি বাসে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের আধিকারিকরা পৌছন এবং আগুন নিয়ন্ত্রণে আনে এয়ারপোর্টের দিকে বাসটি যাচ্ছিল এবং এই ঘটনা কোন হতাহতের খবর নেই। তুই কি কারনে আগুন লাগলো খতিয়ে দেখছে দমকল। শহর কলকাতার বুকে দিনে দুপুরে বাসে অগ্নিকান্ড প্রমান করছে যাত্রী নিরাপত্তা এখন তলানিতে। স্থানীয় এক নিত্যযাত্রী জানান ভাগ্যিস ধোঁয়া দেখে বাস থেকে নেমে পড়েছিলাম। ধু ধু করে বাসটা জ্বলে উঠলো ভয় হচ্ছে ভেতরে থাকলে কি না হত?
এই রকম বিজ্ঞাপন দিতে
যোগাযোগ করতে পারেন
মূল্য মাত্র ৩০০ টাকা


style="text-align: justify;">




মন্তব্যসমূহ