জলমগ্ন রাজ্য জলমগ্ন কলকাতা পুজোতে ভাসাতে পারে নিম্নচাপ

জলমগ্ন রাজ্য

 জলমগ্ন কলকাতা 

পুজোতে ভাসাতে পারে

 নিম্নচাপ




                     


ভারতের কণ্ঠ ব্যুরো : পূজো আসছে বাতাসে পূজো পূজো গন্ধ সেগুড়ে বালি ঢালতে প্রস্তুত অকাল নিম্নচাপ। আই এম ডি সূত্রে জানা গিয়েছে ২৩-২৭ সেপ্টেম্বর, ওড়িষ্যা, ছত্রিশগড়, সহ একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আই এম ডি র রেডার ইমেজে স্পষ্ট বঙ্গোপসাগরে সাগরদ্বীপ থেকে পারাদ্বীপ হয়ে বিশাখাপত্তনম পর্যন্ত একটি গভীর নিম্নচাপের অক্ষরেখা ক্রমশঃ শক্তি বৃদ্ধি করছে। যার জেরে পূজোর কটাদিনেও ভুগতে হতে পারে বঙ্গ বাসীদের। 

কাল থেকেই কলকাতার অবস্থা বেহাল রাস্তায় রাস্তায় জল। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত ব্যান্ডেল হাওড়া ট্রেন পরিষেবা। কলকাতা জলমগ্ন, আর্মহার্স্ট স্ট্রিট, বেনিয়াপুকুর, বেহালা, কসবা, তোপসিয়া, গার্ডেনরিচ খিদিরপুরে জল জমেছে। ময়দান মেট্রো জল জমার জেরে ব্যাহত। এই পর্যন্ত বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজন মানুষের মৃত্যু হয়েছে কলকাতায়। বেনিয়াপুকুরের ব্যবসায়ী নির্মল প্রধান সহ পথচলতি মানুষ বলছেন উন্নয়নের জোয়ারে লন্ডন তো ভাসবেই। 

রাজ্য জুড়ে নিকাশী ব্যবস্থা অপ্রতুল হওয়ায় বিপদ আরও বাড়ছে বলে মত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দের। একজন নগর পরিকল্পনাকার বলেন ফ্লুইড ডাইনামিকস ( তরলের প্রভাব ) নগর পরিকল্পনার সময় নিয়ে আজকাল চর্চা হয়না। মাটির ওপরে কংক্রিট একটা অপ্রবেশ্য স্তর তৈরী করেছে শহরে। আগে যেখানে খোলা জায়গায় জল পড়লে নালা বা ডোবায় গিয়ে পড়তো। ফলে শহরের রাস্তা ডুবতো না। যেখানে পুকুর ছিলোনা সেখানে বৃষ্টির অতিরিক্ত জল মাটি শুষে নিতো। কিন্তু আজকাল রাস্তা ঘাট সব কংক্রিট দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। ফলে জল শুষে নেবার জায়গা থাকছে না। সেই জল যাবে কোথায়? ফলে একটু বৃষ্টিতে জল দাঁড়িয়ে যাচ্ছে শহরে।




এই রকম বিজ্ঞাপন দিতে

 যোগাযোগ করতে পারেন 

১ মাসের বিজ্ঞাপন খরচ

 মাত্র ৩০০ টাকা 






style="text-align: justify;">




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার