তিনদিন ধরে নিখোঁজ চন্দননগরের ১৫ র কন্যা
তিনদিন ধরে নিখোঁজ চন্দননগরের ১৫ র কন্যা ভারতের কণ্ঠ ব্যুরো : তিন দিন ধরে নিখোজ চন্দননগর কাটাপুকুরের ১৫ বছরের শিশু শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। শুক্রবার সকালে বাড়ি থেকে বেরোনোর পর তার আর খোঁজ পাওয়া যায়নি বলে খবর। বাচ্চাটির বাবার বাড়ি হুগলী জেলার কোদালিয়া গ্রামে। চন্দননগর কাটাপুকুর মসজিদ গলিতে মামার বাড়িতে বাচ্চাটি থাকতো। একদিনের বেশি নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। সমাজমাধ্যমে নিখোঁজ বিজ্ঞপ্তি দেন। কিন্তু তাতে লাভ হয়নি। স্থানীয় বাসিন্দা থেকে পরিবার বর্গ যথেষ্ট উদ্বেগের মধ্যে আছেন। স্থানীয় বাসিন্দা সুমিত সরকার জানিয়েছেন বাচ্চা মানুষ নিখোঁজ তিনদিন ধরে কি হল কবে খোঁজ মিলবে কিছু জানা যাচ্ছেনা। আমাদের এলাকায় আগে এরকম কোন ঘটনা ঘটেনি। খোঁজ পেলে যোগাযোগের নং - 8296281718 / 9831692851