বঙ্গভাষা সংস্কৃতি চেতনা মঞ্চের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা
বঙ্গভাষা সংস্কৃতি চেতনা
মঞ্চের প্রতিষ্ঠা দিবস
উপলক্ষ্যে প্রতিযোগিতা
ভারতের কণ্ঠ ব্যুরো : হুগলী জেলার বৈদ্যবাটীর 'বঙ্গভাষা ও সংস্কৃতি চেতনা মঞ্চে'র পথচলার সূচনা ১৪০৭বঙ্গাব্দের মাঘ মাসে বৈদ্যবাটী ক্লাব-এর মুক্ত মঞ্চে। বহু চড়াইউৎরাই পার করে এবৎসর মঞ্চে'র ২৫বর্ষ পূর্ত্তির বৎসর। মঞ্চে'র পক্ষ থেকে প্রতি বৎসর মূলতঃ মাতৃভাষা দিবস,সাহিত্য সভা,বসন্ত উৎসব,বাংলা নববর্ষ বরন,বিদ্যাসাগর জন্মজয়ন্তী,বিজয়া সম্মিলনী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এবছরেও বৈদ্যবাটী সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ের পুরাতন ভবনে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-১৪৩২ কর্ম্মসূচীতে অংকন,আবৃত্তি,হস্তলিখন তিনটি বিভাগে এবং একটি বিভাগে প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঞ্চে'র বর্ত্তমান সাধারণ সম্পাদক পণ্ডিত বিদ্যুৎ বরণ বন্দ্যোপাধ্যায় জানান,এবৎসর বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আমাদের এই প্রতিযোগিতায় প্রায় ত্রিশতাধিক প্রতিযোগী কর্ম্মসূচীতে অংশগ্রহণ করে। আগামী শীতকালের মধ্যবর্ত্তী সময়ে প্রতিযোগীদের হাতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার তুলে দেওয়া হবে। এদিনের কর্ম্মসূচীতে বিভিন্নস্তরের মানুষের অংশগ্রহণে অভিভূত শ্রীবন্দ্যোপাধ্যায় বাংলাভাষার অবমাননার বিষয়েও তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। বর্ত্তমান সময়ের ছাত্রছাত্রীদের অভিভাবক-অভিভাবিকাদের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন,বাংলাভাষার অবমাননার বিরুদ্ধে ব্যাপক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজন।
এই রকম বিজ্ঞাপন দিতে
যোগাযোগ করতে পারেন
মূল্য মাত্র ৩০০ টাকা
style="text-align: justify;">






মন্তব্যসমূহ