পোস্টগুলি

ভূমিকম্প আক্রান্ত আফগানিস্তানে ২১ টন ত্রাণ পাঠালো ভারত

ছবি
ভূমিকম্প আক্রান্ত  আফগানিস্তানে  ২১ টন ত্রাণ  পাঠালো ভারত ভারতের কণ্ঠ ব্যুরো : ২১ টন ত্রাণ ভূমিকম্প দূর্গত আফগানিস্তানে পাঠালো ভারত। গত রবিবার রাতে ৬.০ তীব্রতার ভয়াবহ ভূমিকম্পে এখনো পর্যন্ত ১৪০০ মানুষ মারা গেছেন আহতের সংখ্যা ২৪০০ র বেশি। আজ এই ত্রাণ বোঝাই কার্গো বিমান কে কাবুলের উদ্যেশ্যে পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন ২১ টন ব্ল্যাঙ্কেট, হাইজিন কিট, তাঁবু, জলের ট্যাঙ্ক, জেনারেটর, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, স্লিপিং ব্যাগ, প্রয়োজনীয় ওষুধ, হুইল চেয়ার, হ্যান্ড স্যানিটাইজার, জল শোধনকারী ট্যাবলেট, খাবার ওষুধ পাঠানো হয়েছে। এটাই নয় বিদেশমন্ত্রী বলেছেন কাবুলের পরিস্থিতি খতিয়ে দেখছে ভারত। সব কিছু খতিয়ে দেখে প্রয়োজন অনুযায়ী মানবিক সাহায্য ও ত্রাণ পাঠানো বাড়ানো হবে বলে খবর। ভারতের প্রধানমন্ত্রী আফগানিস্তানের বিপদে পাশে থাকার বার্তা দিয়েছেন বলে খবর। style="text-align: justify;">

এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরী অবতরণ দিল্লীতে

ছবি
এয়ার ইন্ডিয়ার বিমানের  জরুরী অবতরণ দিল্লীতে                                                          ছবি - প্রতীকী ভারতের কণ্ঠ ব্যুরো : এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI2913 জরুরী অবতরণ করলো দিল্লী এয়ারপোর্টে। জানা গিয়েছে দিল্লী থেকে ইন্দোর যাওয়ার এই বিমানটি ওড়ার কিছুক্ষন পরেই পাইলট ককপিটে এমার্জেন্সি বিকন শুনতে পান। তিনি সব চেক করে জানতে পারেন ডানদিকের ইঞ্জিনে একটি যান্ত্রিক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এবং বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন লাগার কথা জানাচ্ছে সেন্সর। তৎক্ষণাৎ পাইলট ঝুঁকি না নিয়ে দিল্লী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এবং বিপদ সংকেত র কোড ওয়ার্ড মে ডে জানান। তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল তৎক্ষণাৎ এমার্জেন্সি ল্যান্ডিং র জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই আগুণ নেভানো ও যাত্রীদের সুরক্ষিত রাখার জন্য টিম গুলিকে সতর্ক করে। জানা গেছে বিমানটি সুরক্ষিত অবতরণ করেছে এবং যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। আমিদাবাদে বিমান দুর্ঘটনার ...

প্রবল দুর্যোগ উত্তর ভারতে পশ্চিমবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা

ছবি
প্রবল দুর্যোগ উত্তর ভারতে  পশ্চিমবঙ্গেও  দুর্যোগের সম্ভাবনা ভারতের কণ্ঠ ব্যুরো : প্রবল দুর্যোগ অব্যাহত উত্তর ভারতে। প্রবল বৃষ্টির জেরে পক্ষাঘাত গ্রস্থ অবস্থা দিল্লী, গুরুগ্রামের। জল জমার কারণে গুরুগ্রামে বিশাল লম্বা লাইন লেগে যায় গাড়ির। এখনো পর্যন্ত জম্মু ও কাশ্মীর, উত্তরাখন্ডে হরপা বানে ২৯ জন মানুষ মৃত এমনটাই খবর। যমুনা নদী বিপদ সীমার কাছ দিয়ে বইছে। দেশের রাজধানী সংলগ্ন ব্যারেজ গুলি জল ছাড়ায় বন্যা পরিস্থিতি উত্তর ভারতের বহু এলাকায়। আই এম ডি র পূর্বাভাষ অনুযায়ী আগামী সাত দিন এই দুর্যোগ চলবে। ইতিমধ্যে জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, চন্ডীগড়ে বহু স্কুল বন্ধ রয়েছে। প্রবল বৃষ্টির কারণে রাস্তা ঘাটে জল দাঁড়িয়ে বন্যার পরিস্থিতি উপরিউক্ত তিন রাজ্যে। পাশাপাশি আই এম ডি র পূর্বাভাষ অনুযায়ী স্কোয়াল বা তীব্র বজ্রঝড় ও বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সোমবার রাতে প্রবল বজ্রপাত হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী পাঁচদিন ঝাড়খন্ড, ছত্রীশগড়, বিহার, পশ্চিমবঙ্গ, ও সিকিমে দুর্যোগ চলবে। পূর্ব ভারতে বঙ্গোপসাগরে প্রবল শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা তৈরী হয়েছে। আই এম ডি প্রকাশিত ছবিতে সেই জিনিসটির উল্লেখ দেখতে পাওয়...

জিটিরোডের বেহাল দশার জন্য তীব্র যানজট উত্তরপাড়ায়

ছবি
জিটিরোডের  বেহাল দশার জন্য  তীব্র যানজট উত্তরপাড়ায় ভারতের কণ্ঠ ব্যুরো : একদিকে যখন রাজ্য ব্যাপী প্রতি ৩টি বুথ পিছু ধার্য দশ লক্ষ টাকা, সরকারী প্রচারের আলোক ছটায় "আমাদের পাড়া আমাদের সমাধান" ঠিক তখনই অন্য দিকে সময়োপযোগী উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা। সোমবার প্রতিদিনের মতো বিশাল যানজট উত্তরপাড়ায়। সোমবার সকালে প্রতিদিনের মতো ক্রাউন গেট থেকে সোজা বালি খাল পর্যন্ত যানবাহনের লম্বা লাইন পড়ে যায়।  ঐতিহ্যবাহী উত্তরপাড়ার জি টি রোডের। জল প্রকল্পের পাইপের কাজের প্রয়োজনে খোঁড়াখুঁড়ি পরবর্তী নাম কে ওয়াস্তে সারানো ও সাম্প্রতিক অতি বৃষ্টির কারণে ধুয়ে যাওয়ার ফলে প্রতিদিন সকাল ৯টার পর থেকে ব্যস্ত অফিস টাইমে খেয়াঘাট - উত্তরপাড়া থানা পর্যন্ত দীর্ঘ যানজট তৈরী হচ্ছে। এর ফলে দৈনন্দিন অফিস যাত্রী সহ স্কুল ছাত্রছাত্রী সহ সমস্ত নিত্যযাত্রীদের নাজেহাল হতে হচ্ছে। বহু সরকারী ও বেসরকারী অফিস বিধাননগর ও রাজারহাট নিউটাউনে অবস্থিত হওয়ার ফলে, নিত্যযাত্রীদের ডানকুনী শিয়ালদহ শাখার ট্রেন, মেট্রো, বাস ধরার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানান রাস্তা নয় তো নরকে যাওয়ার ...

কুকুরের নামে আধার কার্ড ভাইরাল স্যোশাল মিডিয়ায়

ছবি
কুকুরের নামে আধার কার্ড  ভাইরাল স্যোশাল মিডিয়ায় ভারতের কণ্ঠ ব্যুরো : নাম টমি জয়শোয়াল। জন্মতারিখ ২৫ শে ডিসেম্বর ২০১০। বাবা র নাম ডগ বা কুত্তা। হ্যাঁ এরকম একটি আধার কার্ডের ছবি এখন ভাইরাল। সম্প্রতি বিহারের এস আই আর নিয়ে গন্ডগোলের সময় কুকুরের ভোটার কার্ড নিয়ে জল ঘোলা হয়েছিলো সারা দেশে। এখন কুকুরের আধার কার্ড ফের ভাইরাল। মধ্যরপ্রদেশের ডেবরা শহরে এই আধার কার্ডের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। জানা গিয়েছে আধার কার্ড টি নকল হলেও ছবিটা আসল। তাতে একটি ফোন নং মিলেছে। সেই সূত্র ধরে জানা গিয়েছে। কৈলাশ জয়শোয়াল নামক একজন সম্পন্ন কৃষকের একটি কুকুর আছে নাম টমি। কৈলাশের ২৫ বছর বয়সী একমাত্র সন্তান দুর্ঘটনায় মারা যায়। তার পর থেকে পোষা কুকুর টিকেই পুত্র স্নেহে মানুষ করছেন কৈলাশ। কৈলাশের পুত্র বেঁচে থাকতে কুকুরের ছবি দিয়ে আধার কার্ডের একটা নকল তৈরী করে। হয়ত পরে ভাইরাল করার ইচ্ছে ছিলো কোন ভাবে সেটি ই শেয়ার হয়েছে স্যোশাল মিডিয়ায়। মধ্য প্রদেশের ডেবরার কালেক্টর আধার কার্ড টি যাচাই করে দেখেছেন কার্ড টির কোন তথ্য আধারের সার্ভারে নেই। style="text-align: justify;">

বাংলা থেকে হিন্দি: শিক্ষাক্ষেত্রে ভাষা-আক্রমণের অশনি সংকেত

ছবি
 বাংলা থেকে হিন্দি:  শিক্ষাক্ষেত্রে ভাষা-আক্রমণের  অশনি সংকেত অয়ন মুখোপাধ্যায় রাজ্যের বহু ডিএলএড কলেজ বাংলা মাধ্যম থেকে হিন্দি মাধ্যমে সরে যাচ্ছে—এ খবরটি নিছক কোনো শিক্ষানীতির পরিবর্তন নয়, এটি এক বিপজ্জনক সাংস্কৃতিক অভিসন্ধি। বাংলার বুকেই যদি বাংলাভাষার শিক্ষাদানকে কোণঠাসা করে দেওয়া হয়, তবে তাকে আর কী বলা যায়—ভাষা-আক্রমণ, না সাংস্কৃতিক আত্মসমর্পণ? শিক্ষার নামে ভাষা-বদল পড়ুয়া টানতে গিয়ে বাংলা থেকে হিন্দি—এটা যেন এক গোপন ছক। যুক্তি দেওয়া হচ্ছে, ছাত্র পাওয়া যাচ্ছে না, তাই হিন্দি মাধ্যমে পড়ানো শুরু করতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো—বাংলার ছাত্রছাত্রীরা কোথায় গেল? তারা কি বাংলাভাষা ত্যাগ করেছে? না কি শিক্ষা ব্যবস্থাই তাদের বাংলার প্রতি অনীহা তৈরি করে দিয়েছে? বাংলা যে কেবল একটা ভাষা নয়, তা এরা ভুলে যাচ্ছে। এটি আমাদের পরিচয়, ইতিহাস, সংস্কৃতি, আত্মসম্মানের প্রতীক। হিন্দি চাপিয়ে দিয়ে এই মাটি থেকে বাংলাকে সরিয়ে দেওয়া হলে তা নিছক একাডেমিক ক্ষতি নয়, এটি হবে অস্তিত্বের ক্ষয়। রাজনীতি ও বাজারের ষড়যন্ত্র এই পরিবর্তন কেবল শিক্ষার প্রশ্ন নয়, এর পেছনে রয়েছে রাজনীতি ও বা...

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প ৬১০ জন মৃত ১৩০০ জন আহত

ছবি
আফগানিস্তানে  ভয়াবহ ভূমিকম্প  ৬১০ জন মৃত  ১৩০০ জন আহত ভারতের কণ্ঠ ব্যুরো: ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে। এখনো পর্যন্ত খবর ৬১০ জন মানুষ মারা গেছে এই ভূমিকম্পে আহতের সংখ্যা ১৩০০ র ও বেশি। রবিবার ভারতীয় সময় রাত ১১ টা বেজে ৪৭ মিনিটে কাবুলে রিখটার স্কেলে ৬. ০ তীব্রতার ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ৮ কিমি গভীরে। শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাব পড়েছে পাকিস্তানের খাইবার পাখতুখোয়া ও ভারতের কাশ্মীর, পাঞ্জাবে। আফগান মন্ত্রী আব্দুল মাতিন কিয়ানি এসোসিয়েটেড প্রেস কে জানিয়েছেন এখনো পর্যন্ত ৬১০ জন মানুষ নিহত। আহতের সংখ্যা ১৩০০ র বেশি। style="text-align: justify;">