প্রবল দুর্যোগ উত্তর ভারতে পশ্চিমবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা

প্রবল দুর্যোগ উত্তর ভারতে

 পশ্চিমবঙ্গেও

 দুর্যোগের সম্ভাবনা


ভারতের কণ্ঠ ব্যুরো : প্রবল দুর্যোগ অব্যাহত উত্তর ভারতে। প্রবল বৃষ্টির জেরে পক্ষাঘাত গ্রস্থ অবস্থা দিল্লী, গুরুগ্রামের। জল জমার কারণে গুরুগ্রামে বিশাল লম্বা লাইন লেগে যায় গাড়ির। এখনো পর্যন্ত জম্মু ও কাশ্মীর, উত্তরাখন্ডে হরপা বানে ২৯ জন মানুষ মৃত এমনটাই খবর। যমুনা নদী বিপদ সীমার কাছ দিয়ে বইছে। দেশের রাজধানী সংলগ্ন ব্যারেজ গুলি জল ছাড়ায় বন্যা পরিস্থিতি উত্তর ভারতের বহু এলাকায়। আই এম ডি র পূর্বাভাষ অনুযায়ী আগামী সাত দিন এই দুর্যোগ চলবে। ইতিমধ্যে জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, চন্ডীগড়ে বহু স্কুল বন্ধ রয়েছে। প্রবল বৃষ্টির কারণে রাস্তা ঘাটে জল দাঁড়িয়ে বন্যার পরিস্থিতি উপরিউক্ত তিন রাজ্যে। পাশাপাশি আই এম ডি র পূর্বাভাষ অনুযায়ী স্কোয়াল বা তীব্র বজ্রঝড় ও বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সোমবার রাতে প্রবল বজ্রপাত হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী পাঁচদিন ঝাড়খন্ড, ছত্রীশগড়, বিহার, পশ্চিমবঙ্গ, ও সিকিমে দুর্যোগ চলবে। পূর্ব ভারতে বঙ্গোপসাগরে প্রবল শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা তৈরী হয়েছে। আই এম ডি প্রকাশিত ছবিতে সেই জিনিসটির উল্লেখ দেখতে পাওয়া যাচ্ছে।


bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার