ভূমিকম্প আক্রান্ত আফগানিস্তানে ২১ টন ত্রাণ পাঠালো ভারত
ভূমিকম্প আক্রান্ত
আফগানিস্তানে
২১ টন ত্রাণ
পাঠালো ভারত
ভারতের কণ্ঠ ব্যুরো : ২১ টন ত্রাণ ভূমিকম্প দূর্গত আফগানিস্তানে পাঠালো ভারত। গত রবিবার রাতে ৬.০ তীব্রতার ভয়াবহ ভূমিকম্পে এখনো পর্যন্ত ১৪০০ মানুষ মারা গেছেন আহতের সংখ্যা ২৪০০ র বেশি। আজ এই ত্রাণ বোঝাই কার্গো বিমান কে কাবুলের উদ্যেশ্যে পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন ২১ টন ব্ল্যাঙ্কেট, হাইজিন কিট, তাঁবু, জলের ট্যাঙ্ক, জেনারেটর, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, স্লিপিং ব্যাগ, প্রয়োজনীয় ওষুধ, হুইল চেয়ার, হ্যান্ড স্যানিটাইজার, জল শোধনকারী ট্যাবলেট, খাবার ওষুধ পাঠানো হয়েছে। এটাই নয় বিদেশমন্ত্রী বলেছেন কাবুলের পরিস্থিতি খতিয়ে দেখছে ভারত। সব কিছু খতিয়ে দেখে প্রয়োজন অনুযায়ী মানবিক সাহায্য ও ত্রাণ পাঠানো বাড়ানো হবে বলে খবর। ভারতের প্রধানমন্ত্রী আফগানিস্তানের বিপদে পাশে থাকার বার্তা দিয়েছেন বলে খবর।


style="text-align: justify;">

মন্তব্যসমূহ