এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরী অবতরণ দিল্লীতে

এয়ার ইন্ডিয়ার বিমানের

 জরুরী অবতরণ দিল্লীতে

                 
                                       ছবি - প্রতীকী

ভারতের কণ্ঠ ব্যুরো : এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI2913 জরুরী অবতরণ করলো দিল্লী এয়ারপোর্টে। জানা গিয়েছে দিল্লী থেকে ইন্দোর যাওয়ার এই বিমানটি ওড়ার কিছুক্ষন পরেই পাইলট ককপিটে এমার্জেন্সি বিকন শুনতে পান। তিনি সব চেক করে জানতে পারেন ডানদিকের ইঞ্জিনে একটি যান্ত্রিক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এবং বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন লাগার কথা জানাচ্ছে সেন্সর। তৎক্ষণাৎ পাইলট ঝুঁকি না নিয়ে দিল্লী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এবং বিপদ সংকেত র কোড ওয়ার্ড মে ডে জানান। তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল তৎক্ষণাৎ এমার্জেন্সি ল্যান্ডিং র জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই আগুণ নেভানো ও যাত্রীদের সুরক্ষিত রাখার জন্য টিম গুলিকে সতর্ক করে। জানা গেছে বিমানটি সুরক্ষিত অবতরণ করেছে এবং যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। আমিদাবাদে বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার এই এমার্জেন্সি বিমান অবতরনের ঘটনা ভীতির সৃষ্টি করেছে বিমান যাত্রীদের মধ্যে।


bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার