কুকুরের নামে আধার কার্ড ভাইরাল স্যোশাল মিডিয়ায়

কুকুরের নামে আধার কার্ড

 ভাইরাল স্যোশাল মিডিয়ায়


ভারতের কণ্ঠ ব্যুরো : নাম টমি জয়শোয়াল। জন্মতারিখ ২৫ শে ডিসেম্বর ২০১০। বাবা র নাম ডগ বা কুত্তা। হ্যাঁ এরকম একটি আধার কার্ডের ছবি এখন ভাইরাল। সম্প্রতি বিহারের এস আই আর নিয়ে গন্ডগোলের সময় কুকুরের ভোটার কার্ড নিয়ে জল ঘোলা হয়েছিলো সারা দেশে। এখন কুকুরের আধার কার্ড ফের ভাইরাল। মধ্যরপ্রদেশের ডেবরা শহরে এই আধার কার্ডের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। জানা গিয়েছে আধার কার্ড টি নকল হলেও ছবিটা আসল। তাতে একটি ফোন নং মিলেছে। সেই সূত্র ধরে জানা গিয়েছে। কৈলাশ জয়শোয়াল নামক একজন সম্পন্ন কৃষকের একটি কুকুর আছে নাম টমি। কৈলাশের ২৫ বছর বয়সী একমাত্র সন্তান দুর্ঘটনায় মারা যায়। তার পর থেকে পোষা কুকুর টিকেই পুত্র স্নেহে মানুষ করছেন কৈলাশ। কৈলাশের পুত্র বেঁচে থাকতে কুকুরের ছবি দিয়ে আধার কার্ডের একটা নকল তৈরী করে। হয়ত পরে ভাইরাল করার ইচ্ছে ছিলো কোন ভাবে সেটি ই শেয়ার হয়েছে স্যোশাল মিডিয়ায়। মধ্য প্রদেশের ডেবরার কালেক্টর আধার কার্ড টি যাচাই করে দেখেছেন কার্ড টির কোন তথ্য আধারের সার্ভারে নেই।


bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ