আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প ৬১০ জন মৃত ১৩০০ জন আহত
আফগানিস্তানে
ভয়াবহ ভূমিকম্প
৬১০ জন মৃত
১৩০০ জন আহত
ভারতের কণ্ঠ ব্যুরো: ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে। এখনো পর্যন্ত খবর ৬১০ জন মানুষ মারা গেছে এই ভূমিকম্পে আহতের সংখ্যা ১৩০০ র ও বেশি। রবিবার ভারতীয় সময় রাত ১১ টা বেজে ৪৭ মিনিটে কাবুলে রিখটার স্কেলে ৬. ০ তীব্রতার ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ৮ কিমি গভীরে। শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাব পড়েছে পাকিস্তানের খাইবার পাখতুখোয়া ও ভারতের কাশ্মীর, পাঞ্জাবে। আফগান মন্ত্রী আব্দুল মাতিন কিয়ানি এসোসিয়েটেড প্রেস কে জানিয়েছেন এখনো পর্যন্ত ৬১০ জন মানুষ নিহত। আহতের সংখ্যা ১৩০০ র বেশি।


style="text-align: justify;">

মন্তব্যসমূহ