পোস্টগুলি

দুষ্টুমির জন্য চড় খেয়ে রাগের মাথায় স্কুল টিচারের ওপর গুলি চালালো ছাত্র

ছবি
দুষ্টুমির জন্য চড় খেয়ে  রাগের মাথায় স্কুল টিচারের  ওপর গুলি চালালো ছাত্র ভারতের কণ্ঠ ব্যুরো: স্কুলে দুষ্টুমির জন্য আমরা অনেকেই মার বা বকুনি খেয়েছি। কিন্তু টিফিন বক্সে পিস্তল এনে মাস্টারমশাই কে গুলি করে খুন! এও কি সম্ভব? উত্তর হবে হ্যাঁ। এটাই ঘটেছে উত্তরাখন্ডের উধম সিং নগরের একটি প্রাইভেট স্কুলে। গগনদীপ সিং কোহলি গুরু নানক স্কুলে পদার্থবিজ্ঞান পড়াতেন। একদিন স্কুলে দুষ্টুমি বেয়াদপি করার জন্য রাগের মাথায় চড় মেরেছিলেন ক্লাসের এক ছাত্রকে। আজ থেকে দশ বছর আগে হলে হয়ত ব্যাপার টা সেখানেই শেষ হতে পারতো। কিন্তু অ্যান্ড্রোয়েড প্রজন্মের প্রতিশোধের ইচ্ছে প্রবল। লঘু গুরু জ্ঞান তারা করেনা। সম্রাট বাজওয়া সেই চড় খাওয়া গুণধর ছেলেটি পরের দিন মানে বুধবার টিফিন বক্সে করে পিস্তল নিয়ে আসে স্কুলে। গগনদীপ সিং কোহলি কে দেখতে পেয়ে আচমকা গুলি চালিয়ে বসে ছেলেটি। গুলি গগনদীপ সিং এর পিঠ দিয়ে ঢুকে গলা দিয়ে বেরিয়ে যায়। তৎক্ষণাৎ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমার্জেন্সি সার্জেন মৈনাক আগরওয়াল অপারেশন করে গুলি বের করে দেন। এখন গগনদীপ সিং কোহলি বিপদমুক্ত বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী এক ছাত্র জানিয়েছে সম...

এক অনন্য সমাজের দলিল পরবাস

ছবি
এক অনন্য সমাজের  দলিল পরবাস "কিংশুক"(সোস্যাল স্কোয়াড-এর নাট্য বিভাগ) নবগ্রাম, কোন্নগর,হুগলী প্রযোজিত নবতম প্রযোজনা "পরবাস"নাটকের (কাহিনী- সুচিত্রা ভট্টাচার্য, নাট্যরূপ- শুভাশিস দত্ত,  সম্পাদনা ও নির্দেশনা- বিশ্বজিত ঘোষ।)   *যোগাযোগ*- ৭৯৮০৭ ৯৯১৮৬, ৯৪৩৩১ ০৫৯১১ ভারতের কণ্ঠ ব্যুরো: হুগলী জেলার কোন্নগর, নবগ্রামের সোস্যাল স্কোয়াডের নাট্য বিভাগ "কিংশুক" সম্প্রতি উত্তরপাড়া গনভবনে মঞ্চস্থ করলো এক সামাজিক নাটক পরবাস। অসাধারণ বলিষ্ঠ একটি প্রযোজনা। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর সাবলীল অভিনয় উপস্থিত সকল দর্শকের করতালির মধ্য দিয়ে প্রশংসা কুড়িয়েছে। নাট্যকারের বলিষ্ঠ সংলাপ "পরবাস" নাটকে বাংলা ও হিন্দি বাচনভঙ্গীতে এক অনন্য পরিবেশ রচনা করেছিল। কাহিনী-সুচিত্রা ভট্টাচার্য, নাট্যরূপ শুভাশিস দত্ত,  সম্পাদনা ও নির্দেশনা-বিশ্বজিৎ ঘোষ। নাটকের পরিচালক নাটকের আবহ, আলোর ব্যবহার করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন। দর্শকেরা তাদের আকুণ্ঠ ভালোবাসা ভরিয়ে দিয়েছেন। সমাজমাধ্যমে তার কিছু অংশ পরিচালক বিশ্বজিৎ ঘোষ উপস্থাপিত করেছেন, ভারতের কণ্ঠের সঙ্গে। বিশ্বজিৎ ঘোষ অনুরোধ করেছেন, আম...

বাংলা ভাষায় কথা বলার অপরাধে বেধড়ক মার খোদ কলকাতায়

ছবি
বাংলা ভাষায় কথা বলার  অপরাধে বেধড়ক মার  খোদ কলকাতায় ভারতের কণ্ঠ ব্যুরো: এবার বাংলাদেশী সন্দেহে ও বাংলা ভাষা বলার অপরাধে বেধড়ক মার শেয়ালদায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের আবাসিক ছাত্ররা শিয়ালদায় কিছু কেনাকাটা করতে গিয়েছিলো। স্থানীয় হিন্দিভাষী অবাঙালি দোকানদারেরা 'বাঙালি ছাত্রদের' 'বাংলাদেশী' বলে বেধড়ক মারে। কিছু ছাত্রের আঘাত এতটাই গুরুতর তাদের কলকাতা মেডিকেল কলেজের আই সি ইউ তে ভর্তি করতে হয়। মুচিপাড়া থানায় এই ঘটনার প্রতিবাদে ডায়েরি হয়েছে। মুচিপাড়া থানার সামনে বিক্ষোভ দেখান ছাত্ররা।  সাংস্কৃতিক কর্মী ও প্রবীন অধ্যাপক স্বপন চট্টোপাধ্যায় জানান- "এই বিপজ্জনক প্রবণতা তৈরী হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। যে বাংলাদেশী সন্দেহে মানুষকে মারা হচ্ছে। আসলে বাংলাদেশী মানে কি? বাংলাদেশ একটা দেশ আর পশ্চিমবঙ্গ বাংলাভাষী রাজ্য বাংলা ভাষাভাষী হলেই বাংলা বললেই যদি মারধর করা হয় এটা বিপজ্জনক প্রবণতা। খোদ পশ্চিমবাংলার মধ্যে যদি বাঙালি রা মার খায় আর এর পাল্টা যদি হয় তাহলে একতা অশান্তির বাতাবরণ তৈরী হবে রাজ্যে। "আমরা বাঙালি" বাঙালি জাতীয়তা মাথাচাড়া দিয়ে উঠলে সমস্যা বাড়বে ব...

প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং র স্মরণে গ্রন্থ উদ্বোধন কলকাতা প্রেস ক্লাবে

ছবি
প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং  র স্মরণে গ্রন্থ উদ্বোধন  কলকাতা প্রেস ক্লাবে ভারতের কণ্ঠ ব্যুরো: আজ,২০শে আগষ্ট,২০২৫,বুধবার,বিকালে কলকাতা প্রেস ক্লাবের প্রসারিত কক্ষে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী'র ৮২তম জন্মদিবস পালনের পুণ্য লগ্নে কোলকাতার 'সঞ্চয়ন প্রকাশন' প্রকাশ করল অপর প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর জীবন দর্শনের আঙ্গিকে সমৃদ্ধ 'স্মরণীয় মনমোহন' গ্রন্থটি। প্রাক্তন সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য-নবীন অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায় সম্পাদিত গ্রন্থটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড.সুজিত কুমার বসু। মঞ্চ ও দর্শক আসনে সাহিত্য একাডেমীর প্রাক্তন সহাধ্যক্ষ ড.রাজকুমার মুখোপাধ্যায়,গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড.রজত কিশোর দে,দূরদর্শনের প্রাক্তন আধিকারিক শান্ত্বনু পালধি,বীরভূম মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড.পার্থসারথি মুখোপাধ্যায়,প্রাক্তন প্রধান শিক্ষক বংশীবদন চট্টোপাধ্যায়,পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি'র অন্যতম সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ-সাংগঠনিক সম্পাদক সুজিত মুখার্জ্জী,সংস্কৃত ভাষাচর্চ্চার অন্যতম ব্...

স্ত্রীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পন কোন্নগরের ব্যক্তির

ছবি
স্ত্রীকে খুন করে  পুলিশের কাছে আত্মসমর্পণ  কোন্নগরের ব্যক্তির  চাঞ্চল্য এলাকাজুড়ে ভারতের কণ্ঠ ব্যুরো: শাসক দলের ঘনিষ্ট কিন্তু কাজ হারিয়েছেন সেই শাসকের জমানাতেই। অভাবের তাড়নায় জর্জরিত, মাথায় অনেক টাকার ঋণ শেষ পর্যন্ত স্ত্রী কে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পন করলেন কোন্নগর পৌরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কোন্নগর পৌরসভার অস্থায়ী কর্মী ছিলেন শ্রী অশোক চট্টোপাধ্যায়। শাসক দলের কর্মী হবার সুবাদে কাজ ও পেয়েছিলেন। কিন্তু কোন্নগর পৌরসভার বর্তমান চেয়ারম্যানের সাথে বিবাদের জেরে চাকরি হারিয়েছিলেন। যেহেতু কাজ ছিলোনা আয়ের সংস্থান ও চলে গিয়েছিলো তাই স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি ছিলো। অশোকের দিদি চন্দনা চট্টোপাধ্যায়, খুড়তুতো দাদা বৌদিরা জানিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি ছিলো। কাজ ছিলোনা বলেই হয়ত প্রচুর ধার দেনা করেছিলেন। পাওনাদারদের উৎপাত অন্যদিকে বৌ এর গঞ্জনা কোনটা স্ত্রী কে খুনের কারণ স্পষ্ট নয়। তবে বুধবার স্ত্রী কে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে ঘরে দেহ রেখে দিদির বাড়ি চলে যান অশোক। সেখান থেকে দিদি কে প্রণাম সেরে পুলিশ...

ভিন্ন আঙ্গিকে মুন্সী প্রেমচাঁদের সৎগতি

ছবি
ভিন্ন আঙ্গিকে  মুন্সী প্রেমচাঁদের সৎগতি  ভারতের কণ্ঠ ব্যুরো: ইনাম নাটকটি মুন্সি প্রেমচাঁদ এর লেখা সদগতি কাহিনীঅবলম্বনে ব্যতিক্রমী নবগ্রাম তৈরি করেছে। কাহিনীর নাট্যরূপ দিয়েছে শ্রবণা চক্রবর্তী , এবং নাটকটি নির্মাণ করেছেন ভাস্কর চক্রবর্তী। ইনাম হলো একজন নিম্নবর্গীয় চামার দুখীয়ার জীবনের দুঃখদায়ক কাহিনী। দুখিয়া তার মেয়ের বিয়ের জন্য আশীর্বাদ প্রার্থী হয়ে যায় পন্ডিত ঘাসিরামের কাছে। দিন পাকা করে দেওয়ার এবং আশীর্বাদ দেওয়ার নাম পরিবর্তে তিনি দুঃখিয়াকে দিয়ে তার নিজের কাজ করিয়ে নেন । অথচ জাতের দোহাই দিয়ে বারবার তাকে একটু জল দিতে অস্বীকার করেন ,দুখিয়া ক্ষুধা এবং তৃষ্ণায় অতিরিক্ত খাটনি সহ্য না করতে পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার স্ত্রী ,কন্যা ,গ্রামবাসী এবং বন্ধুবান্ধব শোক বিহ্বল অবস্থাতেও যখন পন্ডিতের কাজের প্রতিবাদ করে এবং তার মৃতদেহ পন্ডিতের বাড়ি থেকে নিয়ে আসতে অস্বীকার করে পন্ডিত তখন দুখী আর মৃতদেহ একটি ভাগাড়ে ফেলে আসেন। সারা জীবন ভর ব্রাহ্মণ দেব কে সম্মান করার শেষ সময় পর্যন্ত তার সেবা করার প্রতিদান পায় দুখিয়া। তার মৃতদেহ ভাগাড়ে চিল শকুনের মাঝে পরে থাকে। এই নাটকে...

কোন্নগরে শিল্পীর বাড়ি ডাকাতি চুরি গেলো বিশ লক্ষের গয়না ও টাকা

ছবি
কোন্নগরে শিল্পীর বাড়ি ডাকাতি  চুরি গেলো বিশ লক্ষের  গয়না ও টাকা ভারতের কণ্ঠ ব্যুরো: কোন্নগর মাস্টারপাড়ায় শিল্পীর বাড়ি ভয়াবহ চুরির ঘটনা ধরা পড়লো। অভিরূপ গুপ্ত নামক প্ৰখ্যাত নাট্যশিল্পীর বাড়িতে এই ডাকাতি হয়েছে। স্থানীয় সূত্রে অনুমান রবিবার এই চুরি হয়েছে। শিল্পী অভিরূপ গুপ্ত কিছুদিনের জন্য মেয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়ির পেছনের দরজার গ্রিল কেটে বাড়িতে ঢুকেছিলো চোর। নির্দিষ্ট আলমারির লকারের চাবি দিয়ে লকার খুলে আনুমানিক ২০ লক্ষ টাকার সোনার গয়না ও টাকা চুরি করে চোর। সোমবার সন্ধ্যেবেলা অভিরূপ গুপ্ত বাড়ির দরজা খুলে স্তম্ভিত হয়ে যান। তিনি পরে কোন্নগর ফাঁড়িতে চুরির অভিযোগ করেন বলে জানা গিয়েছে। উত্তরপাড়া থানায় যোগাযোগ করা হলে জানানো হয়েছে আমাদের কাছে আপাতত কোন খবর নেই খবর পেলে জানিয়ে দেওয়া হবে। div> class="separator" style="clear: both; text-align: center;"> এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে  আমার সঙ্গে যোগাযোগ করুন  খরচ মাত্র ৩০০ টাকা। style="text-align: justify;">