ভিন্ন আঙ্গিকে মুন্সী প্রেমচাঁদের সৎগতি

ভিন্ন আঙ্গিকে 

মুন্সী প্রেমচাঁদের সৎগতি 


ভারতের কণ্ঠ ব্যুরো: ইনাম নাটকটি মুন্সি প্রেমচাঁদ এর লেখা সদগতি কাহিনীঅবলম্বনে ব্যতিক্রমী নবগ্রাম তৈরি করেছে। কাহিনীর নাট্যরূপ দিয়েছে শ্রবণা চক্রবর্তী , এবং নাটকটি নির্মাণ করেছেন ভাস্কর চক্রবর্তী।

ইনাম হলো একজন নিম্নবর্গীয় চামার দুখীয়ার জীবনের দুঃখদায়ক কাহিনী। দুখিয়া তার মেয়ের বিয়ের জন্য আশীর্বাদ প্রার্থী হয়ে যায় পন্ডিত ঘাসিরামের কাছে। দিন পাকা করে দেওয়ার এবং আশীর্বাদ দেওয়ার নাম পরিবর্তে তিনি দুঃখিয়াকে দিয়ে তার নিজের কাজ করিয়ে নেন । অথচ জাতের দোহাই দিয়ে বারবার তাকে একটু জল দিতে অস্বীকার করেন ,দুখিয়া ক্ষুধা এবং তৃষ্ণায় অতিরিক্ত খাটনি সহ্য না করতে পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার স্ত্রী ,কন্যা ,গ্রামবাসী এবং বন্ধুবান্ধব শোক বিহ্বল অবস্থাতেও যখন পন্ডিতের কাজের প্রতিবাদ করে এবং তার মৃতদেহ পন্ডিতের বাড়ি থেকে নিয়ে আসতে অস্বীকার করে পন্ডিত তখন দুখী আর মৃতদেহ একটি ভাগাড়ে ফেলে আসেন। সারা জীবন ভর ব্রাহ্মণ দেব কে সম্মান করার শেষ সময় পর্যন্ত তার সেবা করার প্রতিদান পায় দুখিয়া। তার মৃতদেহ ভাগাড়ে চিল শকুনের মাঝে পরে থাকে। এই নাটকের মাধ্যমে সমাজের উচ্চবর্ণ ও নিম্নবর্ণের বৈষম্য, ধর্মীয় ভ্রান্তি ও মানবতার অভাবের নিন্দা করা হয়েছে। এছাড়াও এই নাটকে বাল্যবিবাহের মতো একটি প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে।। দুর্ভাগ্যবশত স্বাধীনতার এত বছর পরেও এই দুটি সমস্যা অর্থাৎ জাত বৈষম্য এবং বাল্যবিবাহ আজও অনেক ক্ষেত্রেই প্রবল ভাবে বিদ্যমান। তাই ইনাম নাটকটির দ্বারা , ব্যতিক্রমী নবগ্রাম এর উদ্দেশ্য সমাজের এই ভয়াল দিকগুলোর কথা যদি আরো কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। যদি সমাজের কালো দিকগুলোতে এক বিন্দু পরিবর্তন আনা যায়।


div>
class="separator" style="clear: both; text-align: center;">

এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে

 আমার সঙ্গে যোগাযোগ করুন

 খরচ মাত্র ৩০০ টাকা।

bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার