প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং র স্মরণে গ্রন্থ উদ্বোধন কলকাতা প্রেস ক্লাবে
প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং
র স্মরণে গ্রন্থ উদ্বোধন
কলকাতা প্রেস ক্লাবে
ভারতের কণ্ঠ ব্যুরো: আজ,২০শে আগষ্ট,২০২৫,বুধবার,বিকালে কলকাতা প্রেস ক্লাবের প্রসারিত কক্ষে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী'র ৮২তম জন্মদিবস পালনের পুণ্য লগ্নে কোলকাতার 'সঞ্চয়ন প্রকাশন' প্রকাশ করল অপর প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর জীবন দর্শনের আঙ্গিকে সমৃদ্ধ 'স্মরণীয় মনমোহন' গ্রন্থটি। প্রাক্তন সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য-নবীন অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায় সম্পাদিত গ্রন্থটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড.সুজিত কুমার বসু। মঞ্চ ও দর্শক আসনে সাহিত্য একাডেমীর প্রাক্তন সহাধ্যক্ষ ড.রাজকুমার মুখোপাধ্যায়,গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড.রজত কিশোর দে,দূরদর্শনের প্রাক্তন আধিকারিক শান্ত্বনু পালধি,বীরভূম মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড.পার্থসারথি মুখোপাধ্যায়,প্রাক্তন প্রধান শিক্ষক বংশীবদন চট্টোপাধ্যায়,পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি'র অন্যতম সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ-সাংগঠনিক সম্পাদক সুজিত মুখার্জ্জী,সংস্কৃত ভাষাচর্চ্চার অন্যতম ব্যক্তিত্ব পণ্ডিত বিদ্যুৎ বরণ বন্দ্যোপাধ্যায়সহ বহু গুণীজনের উপস্থিতিতে একই সঙ্গে আরও ৫টি গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। এক ঘন্টা ব্যপী এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সতীনাথ মুখোপাধ্যায়।
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">

.jpg)
মন্তব্যসমূহ