স্ত্রীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পন কোন্নগরের ব্যক্তির

স্ত্রীকে খুন করে 

পুলিশের কাছে আত্মসমর্পণ 

কোন্নগরের ব্যক্তির 

চাঞ্চল্য এলাকাজুড়ে



ভারতের কণ্ঠ ব্যুরো: শাসক দলের ঘনিষ্ট কিন্তু কাজ হারিয়েছেন সেই শাসকের জমানাতেই। অভাবের তাড়নায় জর্জরিত, মাথায় অনেক টাকার ঋণ শেষ পর্যন্ত স্ত্রী কে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পন করলেন কোন্নগর পৌরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কোন্নগর পৌরসভার অস্থায়ী কর্মী ছিলেন শ্রী অশোক চট্টোপাধ্যায়। শাসক দলের কর্মী হবার সুবাদে কাজ ও পেয়েছিলেন। কিন্তু কোন্নগর পৌরসভার বর্তমান চেয়ারম্যানের সাথে বিবাদের জেরে চাকরি হারিয়েছিলেন। যেহেতু কাজ ছিলোনা আয়ের সংস্থান ও চলে গিয়েছিলো তাই স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি ছিলো। অশোকের দিদি চন্দনা চট্টোপাধ্যায়, খুড়তুতো দাদা বৌদিরা জানিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি ছিলো। কাজ ছিলোনা বলেই হয়ত প্রচুর ধার দেনা করেছিলেন। পাওনাদারদের উৎপাত অন্যদিকে বৌ এর গঞ্জনা কোনটা স্ত্রী কে খুনের কারণ স্পষ্ট নয়। তবে বুধবার স্ত্রী কে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে ঘরে দেহ রেখে দিদির বাড়ি চলে যান অশোক। সেখান থেকে দিদি কে প্রণাম সেরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। স্থানীয় কাউন্সিলার বিশ্বরূপ চক্রবর্তর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে।


div>
class="separator" style="clear: both; text-align: center;">

এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে

 আমার সঙ্গে যোগাযোগ করুন

 খরচ মাত্র ৩০০ টাকা।

bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার