কোন্নগরে শিল্পীর বাড়ি ডাকাতি চুরি গেলো বিশ লক্ষের গয়না ও টাকা

কোন্নগরে শিল্পীর বাড়ি ডাকাতি

 চুরি গেলো বিশ লক্ষের 

গয়না ও টাকা

ভারতের কণ্ঠ ব্যুরো: কোন্নগর মাস্টারপাড়ায় শিল্পীর বাড়ি ভয়াবহ চুরির ঘটনা ধরা পড়লো। অভিরূপ গুপ্ত নামক প্ৰখ্যাত নাট্যশিল্পীর বাড়িতে এই ডাকাতি হয়েছে। স্থানীয় সূত্রে অনুমান রবিবার এই চুরি হয়েছে। শিল্পী অভিরূপ গুপ্ত কিছুদিনের জন্য মেয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়ির পেছনের দরজার গ্রিল কেটে বাড়িতে ঢুকেছিলো চোর। নির্দিষ্ট আলমারির লকারের চাবি দিয়ে লকার খুলে আনুমানিক ২০ লক্ষ টাকার সোনার গয়না ও টাকা চুরি করে চোর। সোমবার সন্ধ্যেবেলা অভিরূপ গুপ্ত বাড়ির দরজা খুলে স্তম্ভিত হয়ে যান। তিনি পরে কোন্নগর ফাঁড়িতে চুরির অভিযোগ করেন বলে জানা গিয়েছে। উত্তরপাড়া থানায় যোগাযোগ করা হলে জানানো হয়েছে আমাদের কাছে আপাতত কোন খবর নেই খবর পেলে জানিয়ে দেওয়া হবে।

div>
class="separator" style="clear: both; text-align: center;">

এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে

 আমার সঙ্গে যোগাযোগ করুন

 খরচ মাত্র ৩০০ টাকা।

bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার