ভদ্রেশ্বর মঞ্চসেনার নাট্য মেলা-২০২৫
ভদ্রেশ্বর মঞ্চসেনার নাট্য
মেলা-২০২৫
পুলক চক্রবর্তী,১৮ই আগস্ট, প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা হয়। এক ঝাঁক নাট্যব্যক্তিত্বর হাত ধরে নাট্যমেলা উৎসব শুরু হয়। নাট্য মেলা-২০২৫ আয়োজন করেছিল ভদ্রেশ্বর মঞ্চ সেনা, নাট্য মেলাটি অনুষ্ঠিত হয়। ভদ্রেশ্বর গঞ্জ জগ ধাত্রী মাতা নাট মন্দির প্রাঙ্গনে। ভদ্রেশ্বর মঞ্চসেনার এই নাট্যমেলায় প্রথম দর্শন চাঁপ দানী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির পরিবেশনায় এবং তিমির বরন রায়ের রচনা ও নির্দেশনায় নাটক আজকের আলাদিন। দ্বিতীয় দর্শন ভদ্রেশ্বর মঞ্চসেনার পরিবেশনায় এবং সুখেন মাইতির নির্দেশনায় নাটক-গর্ত এবং তৃতীয় দর্শন ভদ্রেশ্বর মঞ্চসেনার পরিবেশনায় এবং বিজয়া মাইতির সহ -নির্দেশনা ও সুখেন মাইতির নির্দেশনায় নাটক জয়া দের কথা। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল ভদ্রেশ্বর গঞ্জ জগদ্ধাত্রী মাতা পূজা কমিটি এবং ভদ্রেশ্বর গঞ্জ অ্যাথলেটিক ক্লাব। নাট্য মেলায় দর্শকদের উৎসাহ এবং উপস্থিতি ছিল প্রশংসনীয়। ভদ্রেশ্বর গঞ্জ জগদ্ধাত্রী মাতা পুজো কমিটি সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন একসময় এই নাট মন্দিরে অনেক নাটক যাত্রা অনুষ্ঠিত হতো। কিন্তু বর্তমানে দূরদর্শনের ও মোবাইলের প্রভাবে এইসব বন্ধ হয়ে গেছে। তাই আমরা এলাকার নাট্যপ্রিয় দর্শকদের জন্য আমাদের এই বিশেষ ব্যবস্থা পনার উদ্যোগ। সভাপতি প্রদীপ মণ্ডল বলেন এলাকার সকল মানুষের সহযোগিতা থাকলে এলাকার নাটক প্রিয় দর্শকের জন্য এই নাট্যমেলা আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবো। ভদ্রেশ্বর মঞ্চসেনার সম্পাদক সুভাষ ভট্টাচার্য বলেন এটি আমাদের তৃতীয় নাট্য মেলা।
div>এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">

.jpg)
মন্তব্যসমূহ