ক্যারাটে কম্পিটিশন কোন্নগরে
ক্যারাটে কম্পিটিশন কোন্নগরে
পুলক চক্রবর্তী: অল বেঙ্গল কান্নিঞ্জুকু শতকান ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫ আয়োজিত হয়েছিল রবিবার হুগলি জেলার, কোন্নগর , নবগ্রাম, মহাদেশ পরিষদে। আয়োজিত অনুষ্ঠানে কানাইপুর না পাড়ার ছোট্ট অনিকেত ব্যানার্জি র দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। নবগ্রাম টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র অনিকেত ব্যানার্জি। এই দিন অনিকেত বিলো টুয়েলভ কাতা য় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে। অনিকেত এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে, এই সাফল্য তাকে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে। অনিকেত ব্যানার্জি র মা অর্পিতা ব্যানার্জি জানান গ্লোবাল শতোকান কারাতে ডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া র ছাত্র অনিকেত, দীর্ঘদিন ধরে সে নিয়মিতভাবে সিহান তারক নাথ সর্দার (চিফ টেকনিক্যাল ডিরেক্টর - জিএসকেএআই), ব্ল্যাক বেল্ট ষষ্ঠ ড্যান (জাপান), আরসি সেক্রেটারি - ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, রেফারি - ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন (কেআইও), বিচারক - ওয়ার্ল্ড ক্যারাটে ডো ফেডারেশন (ডাব্লু কে এফ) এবং এশিয়ান ক্যারাটে ডো ফেডারেশন (এ কে এফ), আরসি সদস্য ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন - স্যারের সাথে প্রকটিস করছে। গ্লোবাল শতোকান ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং কান্নিনজুকু সহ হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভার প্রায় দুশো পঞ্চাশ জন ছাত্র এই খেলায় অংশগ্রহণ করেছিল। তাদের সকলেরই খুব ভালো ফলাফল হয়েছে। সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিকের সচিব মাননীয় জহর দাস মহাশয়, হুগলি জেলা স্কুল গেমস ও ক্রীড়া সম্পাদক মাননীয় ডঃ সজল তাঁতি, শ্রীরামপুর মহকুমা স্কুলের ক্রীড়া সম্পাদক মাননীয় অভিজিৎ সিং, নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সোমা দাস, হুগলি জেলা পরিষদের সদস্য মাননীয় দীপ্তি ভট্টাচার্য, শ্রীরামপুর সমিতির সদস্যা মাননীয় মৌমিতা গুহরায়।
div>এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">

.jpg)
মন্তব্যসমূহ