পোস্টগুলি

কোন্নগরে শিল্পীর বাড়ি ডাকাতি চুরি গেলো বিশ লক্ষের গয়না ও টাকা

ছবি
কোন্নগরে শিল্পীর বাড়ি ডাকাতি  চুরি গেলো বিশ লক্ষের  গয়না ও টাকা ভারতের কণ্ঠ ব্যুরো: কোন্নগর মাস্টারপাড়ায় শিল্পীর বাড়ি ভয়াবহ চুরির ঘটনা ধরা পড়লো। অভিরূপ গুপ্ত নামক প্ৰখ্যাত নাট্যশিল্পীর বাড়িতে এই ডাকাতি হয়েছে। স্থানীয় সূত্রে অনুমান রবিবার এই চুরি হয়েছে। শিল্পী অভিরূপ গুপ্ত কিছুদিনের জন্য মেয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়ির পেছনের দরজার গ্রিল কেটে বাড়িতে ঢুকেছিলো চোর। নির্দিষ্ট আলমারির লকারের চাবি দিয়ে লকার খুলে আনুমানিক ২০ লক্ষ টাকার সোনার গয়না ও টাকা চুরি করে চোর। সোমবার সন্ধ্যেবেলা অভিরূপ গুপ্ত বাড়ির দরজা খুলে স্তম্ভিত হয়ে যান। তিনি পরে কোন্নগর ফাঁড়িতে চুরির অভিযোগ করেন বলে জানা গিয়েছে। উত্তরপাড়া থানায় যোগাযোগ করা হলে জানানো হয়েছে আমাদের কাছে আপাতত কোন খবর নেই খবর পেলে জানিয়ে দেওয়া হবে। div> class="separator" style="clear: both; text-align: center;"> এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে  আমার সঙ্গে যোগাযোগ করুন  খরচ মাত্র ৩০০ টাকা। style="text-align: justify;">

ভদ্রেশ্বর মঞ্চসেনার নাট্য মেলা-২০২৫

ছবি
 ভদ্রেশ্বর মঞ্চসেনার নাট্য  মেলা-২০২৫ পুলক চক্রবর্তী,১৮ই আগস্ট, প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা হয়। এক ঝাঁক নাট্যব্যক্তিত্বর হাত ধরে নাট্যমেলা উৎসব শুরু হয়। নাট্য মেলা-২০২৫ আয়োজন করেছিল ভদ্রেশ্বর মঞ্চ সেনা, নাট্য মেলাটি অনুষ্ঠিত হয়। ভদ্রেশ্বর গঞ্জ জগ ধাত্রী মাতা নাট মন্দির প্রাঙ্গনে। ভদ্রেশ্বর মঞ্চসেনার এই নাট্যমেলায় প্রথম দর্শন চাঁপ দানী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির পরিবেশনায় এবং তিমির বরন রায়ের রচনা ও নির্দেশনায় নাটক আজকের আলাদিন। দ্বিতীয় দর্শন ভদ্রেশ্বর মঞ্চসেনার পরিবেশনায় এবং সুখেন মাইতির নির্দেশনায় নাটক-গর্ত এবং তৃতীয় দর্শন ভদ্রেশ্বর মঞ্চসেনার পরিবেশনায় এবং বিজয়া মাইতির সহ -নির্দেশনা ও সুখেন মাইতির নির্দেশনায় নাটক জয়া দের কথা। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল ভদ্রেশ্বর গঞ্জ জগদ্ধাত্রী মাতা পূজা কমিটি এবং ভদ্রেশ্বর গঞ্জ অ্যাথলেটিক ক্লাব। নাট্য মেলায় দর্শকদের উৎসাহ এবং উপস্থিতি ছিল প্রশংসনীয়। ভদ্রেশ্বর গঞ্জ জগদ্ধাত্রী মাতা পুজো কমিটি সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন একসময় এই নাট মন্দিরে অনেক নাটক যাত্রা অনুষ্ঠিত হতো। কিন্তু বর্তমানে দূরদর্শনের ও মোবাইলে...

ক্যারাটে কম্পিটিশন কোন্নগরে

ছবি
ক্যারাটে কম্পিটিশন কোন্নগরে  পুলক চক্রবর্তী: অল বেঙ্গল কান্নিঞ্জুকু শতকান ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫ আয়োজিত হয়েছিল রবিবার হুগলি জেলার, কোন্নগর , নবগ্রাম, মহাদেশ পরিষদে। আয়োজিত অনুষ্ঠানে কানাইপুর না পাড়ার ছোট্ট অনিকেত ব্যানার্জি র দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। নবগ্রাম টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র অনিকেত ব্যানার্জি। এই দিন অনিকেত বিলো টুয়েলভ কাতা য় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে। অনিকেত এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে, এই সাফল্য তাকে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে। অনিকেত ব্যানার্জি র মা অর্পিতা ব্যানার্জি জানান গ্লোবাল শতোকান কারাতে ডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া র ছাত্র অনিকেত, দীর্ঘদিন ধরে সে নিয়মিতভাবে সিহান তারক নাথ সর্দার (চিফ টেকনিক্যাল ডিরেক্টর - জিএসকেএআই), ব্ল্যাক বেল্ট ষষ্ঠ ড্যান (জাপান), আরসি সেক্রেটারি - ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, রেফারি - ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন (কেআইও), বিচারক - ওয়ার্ল্ড ক্যারাটে ডো ফেডারেশন (ডাব্লু কে এফ) এবং এশিয়ান ক্যারাটে ডো ফেডারেশন (এ কে এফ), আরসি সদস্য ক্যারাটে ...

সংস্কৃত ভাষার উৎকর্ষতা অক্ষুন্ন রাখতে মধুশান্তা প্রাচ্য প্রতিষ্ঠানমের ২১ তম বার্ষিক অনুষ্ঠান

ছবি
সংস্কৃত ভাষার উৎকর্ষতা অক্ষুন্ন  রাখতে মধুশান্তা প্রাচ্য  প্রতিষ্ঠানমের ২১ তম  বার্ষিক অনুষ্ঠান  ভারতের কণ্ঠ ব্যুরো: ১লা ভাদ্র,১৪৩২(১৮ই আগষ্ট,২০২৫), সোমবার, বিকালে হুগলী জেলার বৈদ্যবাটী পৌরসভার ১৬নম্বর ওয়ার্ড সংলগ্ন ১৫৬,এস.সি.এম.রোডের হরি-করুণা ভবন-এ মধুশান্তা প্রাচ্য প্রতিষ্ঠানমে'র ২১তম বর্ষ সূচনার অধিবেশন অনুষ্ঠিত হ'ল। সভায় উদ্বোধক,সভাপতি,প্রধান অতিথি,বিশেষ অতিথি,বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন যথাক্রমে কর্ম্মকাণ্ডী ভবানী ভট্টাচার্য্য,বিশিষ্ট ছড়াকার শান্তিপ্রিয় চট্টোপাধ্যায়,পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি'র প্রাক্তন রাজ্য সম্পাদক তথা প্রাক্তন প্রধান শিক্ষক তপন কুমার রায়,সমাজসেবী সুমনা ঘোষ,বিশিষ্ট কবি মীনা রায় বন্দ্যোপাধ্যায়।এছাড়াও বক্তব্য রাখেন অংশুমান চক্রবর্তী,বিজয় দেবনাথ,রাজা দেবনাথ,অরিজিৎ শীল,প্রকাশ চক্রবর্তী। আবৃত্তি পরিবেশন করেন শ্রেয়া শীল ও সৌমিত্র মুখার্জী। প্রদীপ ও ধূপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ প্রদান ও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানমে'র প্রতিষ্ঠাতা-সম্পাদক তথা অনুষ্ঠানের আহ্বায়ক ও সঞ্চালক পণ্ডিত বিদ্যুৎ বরণ বন্দ্যোপাধ্...

সাগরদিঘিতে বাসে আগুন কোনক্রমে প্রাণ বাঁচলো যাত্রীদের

ছবি
সাগরদিঘিতে বাসে আগুন  কোনক্রমে প্রাণ বাঁচলো  যাত্রীদের পুলক চক্রবর্তী- চলন্ত সরকারী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোনরকমে প্রাণ রক্ষা যাত্রীদের। সাগরদিঘীতে চলন্ত সরকারী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। কোনরকমে প্রাণ রক্ষা যাত্রীদের। সোমবার সকালে সাগরদিঘীর মোড়গ্রাম সংলগ্ন দোহালমোড়ে চলন্ত বাসে অগ্নিকাণ্ড। বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাওয়ার পথে হঠাৎ স্টেট বাসে আগুন ধরে যায়। আতঙ্কে হুড়োহুড়ি করে সকলেই নেমে পড়েন। কোনরকমে প্রাণে বেঁচেছেন যাত্রীরা। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনোও পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে সাগরদিঘী থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। class="separator" style="clear: both; text-align: center;"> এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে  আমার সঙ্গে যোগাযোগ করুন  খরচ মাত্র ৩০০ টাকা। style="text-align: justify;">

শাসক দলের প্রাক্তন কাউন্সিরের দাদাগিরি উত্তরপাড়ায়

ছবি
শাসক দলের প্রাক্তন  কাউন্সিরের দাদাগিরি  উত্তরপাড়ায়  ভারতের কণ্ঠ ব্যুরো: তৃণমূলের কাউন্সিলারের দাদাগিরি উত্তরপাড়ায়। রবিবার রাতে উত্তরপাড়ার বাসিন্দা প্রীতম চ্যাটার্জি ও তার স্ত্রী অঙ্কিতা বাইকে ফিরছিলেন। সেই সময় ১০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার দীপক কুন্ডু ও তার দাদা তার দাদা অঙ্কিতার সাথে দুর্ব্যবহার করেন। প্রতিবাদ করেন প্রীতম তখন দীপক কুন্ডু ও তার দাদা প্রীতম কে বেধড়ক মারে। প্রীতমের ঠোঁট ফেটে যায় হাত গলা ছড়ে গিয়ে রক্ত বেরোতে থাকে। এর পরেও কাউন্সিলারের কীর্তি ভাইরাল করতে ফেসবুক লাইভ করেন অঙ্কিতা। পরে সেই লাইভ বন্ধ করতে ৮ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তার মত্ত অনুগামীদের সঙ্গে এসে মোবাইল ভেঙে দেবার হুমকি দেন ও অকথ্য ভাষায় গালাগালি দেন। অঙ্কিতা উত্তরপাড়ার একজন স্বনামধন্যা নৃত্য শিল্পীও বটে। ঘটনার পুরো ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। উত্তরপাড়ার বাসিন্দাদের অভিযোগ রাতে একজন দম্পতি তাদের কাজ থেকে ফিরছেন তাদের ওপর চড়াও হচ্ছে তৃণমূলের মত্ত দুষ্কৃতী তারা আবার শাসক দলের বড় বড় নেতা। তাহলেই বুঝুন এই রাজত্বে মহিলাদের নাগরিক দের নিরাপত্তা কোথায়? class="separator" style="clear: bot...

একতরফা প্রেম! প্রেমিকার স্বামীকে পথ থেকে সরাতে আই ই ডি বানিয়ে পাঠালো প্রেমিক

ছবি
একতরফা প্রেম!  প্রেমিকার স্বামীকে  পথ থেকে সরাতে  আই ই ডি বানিয়ে  পাঠালো প্রেমিক ভারতের কণ্ঠ ব্যুরো: একতরফা প্রেম, তাই প্রেমিকার স্বামীকে খুন করতে, আই ই ডি বা বিস্ফোরক ভরা সাউন্ড সিস্টেম পাঠালো ইলেকট্রিসিয়ান। এই ঘটনাটি ঘটেছে ছত্রীশগড় রাজ্যের ক্ষীরগড় ছুইখাদান এলাকায়। বোমাটি বানিয়েছে ২০ বছর বয়সী বিনয় ভার্মা।  আফসার খান নামের এক ব্যক্তির কাছে উপহার হিসেবে আসে। পরে কিছু সন্দেহজনক মনে করায় আফসার খান পুলিশ কে জানান। পুলিশ সাউন্ড সিস্টেম টিকে খুলে দেখতে পায় ২ কেজি বোমা একটি স্পিকারের সাথে জুড়ে একটি সাউন্ড সিস্টেম কেসিং র ভেতরে বসানো রয়েছে। বিস্ফোরক হিসেবে জিল্যাটিন স্টিক ব্যবহার করা হয়েছিলো। সাউন্ড সিস্টেম টিকে চালালেই বিস্ফোরণ হত এমন ভাবেই বানানো হয়েছিলো। সাউন্ড সিস্টেমের কেসিং স্টিলের। যদি জিলেটিন স্টিক ফাটতো তাহলে স্প্লিন্টার ছড়িয়ে যেতো ব্যাপক খয়েক্ষতি হতে পারতো। জিলেটিন স্টিক খাদানে ব্যবহৃত হয়। ভয়ানক শক্তিশালী বিস্ফোরক হিসেবে খ্যাতি আছে। এই বিস্ফোরক সহজে একজন ইলেকট্রিসিয়ানের হাতে আসা সম্ভব নয়। কিভাবে জোগাড় করেছে তাই নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ ঐ ইলেকট্রিসিয়ানে...