শাসক দলের প্রাক্তন কাউন্সিরের দাদাগিরি উত্তরপাড়ায়
শাসক দলের প্রাক্তন
কাউন্সিরের দাদাগিরি
উত্তরপাড়ায়
ভারতের কণ্ঠ ব্যুরো: তৃণমূলের কাউন্সিলারের দাদাগিরি উত্তরপাড়ায়। রবিবার রাতে উত্তরপাড়ার বাসিন্দা প্রীতম চ্যাটার্জি ও তার স্ত্রী অঙ্কিতা বাইকে ফিরছিলেন। সেই সময় ১০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার দীপক কুন্ডু ও তার দাদা তার দাদা অঙ্কিতার সাথে দুর্ব্যবহার করেন। প্রতিবাদ করেন প্রীতম তখন দীপক কুন্ডু ও তার দাদা প্রীতম কে বেধড়ক মারে। প্রীতমের ঠোঁট ফেটে যায় হাত গলা ছড়ে গিয়ে রক্ত বেরোতে থাকে। এর পরেও কাউন্সিলারের কীর্তি ভাইরাল করতে ফেসবুক লাইভ করেন অঙ্কিতা। পরে সেই লাইভ বন্ধ করতে ৮ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তার মত্ত অনুগামীদের সঙ্গে এসে মোবাইল ভেঙে দেবার হুমকি দেন ও অকথ্য ভাষায় গালাগালি দেন। অঙ্কিতা উত্তরপাড়ার একজন স্বনামধন্যা নৃত্য শিল্পীও বটে। ঘটনার পুরো ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। উত্তরপাড়ার বাসিন্দাদের অভিযোগ রাতে একজন দম্পতি তাদের কাজ থেকে ফিরছেন তাদের ওপর চড়াও হচ্ছে তৃণমূলের মত্ত দুষ্কৃতী তারা আবার শাসক দলের বড় বড় নেতা। তাহলেই বুঝুন এই রাজত্বে মহিলাদের নাগরিক দের নিরাপত্তা কোথায়?
class="separator" style="clear: both; text-align: center;">.jpg)
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">

মন্তব্যসমূহ