দেশ জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী
দেশ জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পুলক চক্রবর্তী,১৬ আগস্ট, শনিবার দেশ রাজ্য জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। এদিন মথুরা বৃন্দাবন, সহ দেশ জুড়ে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। আজমেড়ে বিশেষ সাজে সেজেছিলেন কৃষ্ণ সেখানে বিশেষ শ্রীঙ্গার করা হয় এদিন। মহারাষ্ট্র ও দেশের অন্যপ্রান্তে দই র হাঁড়ি ভেঙে জন্মাষ্টমী পালিত হয়। এরাজ্যে মায়াপুরে জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ পূজার আয়োজন করেছিল ইস্কন। মাহেশের কৃষ্ণ মন্দিরে শ্রদ্ধার সঙ্গে পালিত হয় জন্মাষ্টমী। আগ্রা তে জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি ধরা পড়ে প্রতিবছর এবারেও তার বিকল্প কিছু হয়নি। এবারেও হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলে জন্মাষ্টমী পালন করেন। রাজস্থানের রাজপুত রাজা ভারমলের কন্যা যোধা বাইকে বিবাহ করেছিলেন সম্রাট আকবর। অন্য সম্প্রদায়ের হলেও স্ত্রীর ধার্মিক স্বাধীনতায় হস্তক্ষেপ করেন নি। কথিত আছে যোধাবাই র ইচ্ছাতেই এককালে দুই সম্প্রদায় মিলে আগ্রা য় শ্রীকৃষ্ণ জমাষ্টমী পালন করা হচ্ছে। সেই ঐতিহ্য আজও অমলিন। কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সুকান্ত পল্লী গ্রামে, সাব...