এক বছর ধরে নিখোঁজ শিশু পুলিশ তদন্ত করে পেলো খুলির একাংশ

এক বছর ধরে নিখোঁজ শিশু

 পুলিশ তদন্ত করে পেলো 

খুলির একাংশ



ভারতের কণ্ঠ ব্যুরো- চার বছরের শিশু এক বছর ধরে নিখোঁজ। পুলিশের তদন্তে মিললো খুলির একাংশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। চার বছরের বাচ্চা মেয়েটি মামা ও মামীর কাছে থাকতো। একদিন বাচ্চাটির মামা বাচ্চাটিকে বেধড়ক মারে। মেরে মেরে ফেলে। তারপর ভয়ে মামা ও মামী দুজনে মিলে বাড়ি থেকে কিছুটা দূরে বাচ্চাটির দেহ পুঁতে দিয়ে আসে। নৃশংস এই ঘটনা ঘটিয়েও দিব্যি সংসার চালিয়েছে দুজনে। এক বছর পর থানে পুলিশের তদন্তে উদ্ধার হল বাচ্চাটির দেহের কিছু অংশ। পুলিশের জেরায় বাচ্চাটির মামা ও মামীমা সব অপরাধ স্বীকার করেছে বলে খবর। বাচ্চাটির বাবা রাহুল ঘাডগে একটি অপরাধে জেলে। তাই বাচ্চাটির দায়িত্ব মামী অপর্ণা প্রথমেশ কাম্বরি ও মামা প্রথমেশ প্রবীণ কাম্বরির হাতে দিয়ে যান। বাচ্চাটির আত্মীয় জ্যোতি সাতপুতে পুলিশে অভিযোগ করেন যে বাচ্চাটির মামা ও মামী বাচ্চাটির ওপর অত্যাচার করে। অপর্ণা প্রথমেশ তার ভাইঝি কে অপহরণ করেছে। পরে পুলিশ ফাঁদ পেতে দম্পতি কে ধরে ফেলে সত্য উদ্ঘাটন করে।

class="separator" style="clear: both; text-align: center;">

এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে

 আমার সঙ্গে যোগাযোগ করুন

 খরচ মাত্র ৩০০ টাকা।

bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার