আর এস এস - বিজেপি ভারতের বৈচিত্রের রূপকে ভেঙে একটি বিশেষ সত্তা কে চাপিয়ে দিতে চায় পরাস্ত করতেই হবে আমাদের

 আর এস এস - বিজেপি

 ভারতের বৈচিত্রের রূপকে

 ভেঙে একটি বিশেষ সত্তা কে

 চাপিয়ে দিতে চায়

 পরাস্ত করতেই হবে আমাদের

 (মতামত লেখকের নিজস্ব)

শ্যামাপ্রসাদ ভট্টাচার্য 

ভারতীয় নৃতাত্ত্বিক বিভাগ ১৯৮৫ সালে "ভারতবর্ষের জনগণ" এই নামে একটি অনুসন্ধান বা জরিপ প্রকল্প শেষ করে।ঔপনিবেশিক ভারতে এই ধরণের সম্প্রদায়গুলি ভিত্তিক নৃতাত্ত্বিক গবেষণা করা হয়।এই গবেষণা সম্পূর্ণ ছিলোনা কারণ এতে যুক্ত করা হয় ব্রিটিশ ভারত এবং কয়েকটি রাজাদের অধীন রাজ্য[Princely states], সম্পূর্ণ ভারত নয়। এর বিপরীতে ১৯৮৫ সালের প্রকল্প সমগ্র দেশ, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নিয়ে চালানো হয়েছে । এই প্রকল্পের লক্ষ্য ছিল সকল সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন , তাদের উপর উন্নয়ন প্রক্রিয়ার প্রভাব ও সমগ্র উপাদান যা এই জাতি গোষ্ঠী দের একত্রিত করে তাদের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এই প্রকল্পে ৪৬৩৫ টি সম্প্রদায়কে চিহ্নিত করে।৩২৫ টি ভাষা ১২ টি মূল ভাষার সাথে যুক্ত। এই ৩২৫ টি ভাষার লোক নিজেদের ভাষার সাথে মূল ভাষার ব্যবহার করে তবে বেশি ব্যবহার করে তাদের নিজস্ব ভাষাকে। এর সংখ্যা ৬৫.৫১ শতাংশ।৮৫ সালের জরিপ অনুযায়ী ২৪ টি ভাষার নিজের হরফ আছে। জরিপে ৯১ টি একই সাংস্কৃতিক অঞ্চল[Eco- cultural zones] চিহ্নিত করেছে । তাই স্পষ্টতই, বহু ধর্মীয়, বহু সাংস্কৃতিক, বহু জাতিগোষ্ঠী বহু ভাষাগত পরিচয় যা বহু সহস্রাব্দের ইতিহাস , যা ভারতকে সংজ্ঞায়িত করেছে, এইটি ভারতের প্রকৃত ধারণা , প্রকৃত রূপ। এই স্বাধীনতার দিনে যে শক্তি এই ভারতের বৈচিত্রের রূপকে ভেঙে একটি বিশেষ সত্তা কে চাপিয়ে দিতে চায় , ধিক সেই শক্তিকে , ধিক সেই ব্যাক্তিদের। আসুন বৈচিত্র্যময় ভারত, গণতান্ত্রিক ভারত যা সমস্ত জাতি উপজাতিকে নিয়ে গড়ে উঠছে তাকে আমরা রক্ষা করি , এটাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। [তথ্য সূত্র - The formation of Religious identities in India by Krishna Mohan Shrimali, social scientist volume 45, Numbers 5-6 , May-June 2017]

class="separator" style="clear: both; text-align: center;">

এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে

 আমার সঙ্গে যোগাযোগ করুন

 খরচ মাত্র ৩০০ টাকা।

bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার