সিঙ্গুরে নার্সের অস্বাভাবিক মৃত্যু নার্সের ফের আর জি কর কাণ্ডের ছায়া বলছেন বিক্ষোভকারীরা
সিঙ্গুরে নার্সের অস্বাভাবিক মৃত্যু নার্সের ফের আর জি কর কাণ্ডের ছায়া বলছেন বিক্ষোভকারীরা ভারতের কণ্ঠ ব্যুরো: অভয়া এখনও বিচার পায়নি, তার মধ্যেই একই ঘটনা ঘটে গেল সিঙ্গুরে। তেলের মোড় সংলগ্ন শিবম নার্সিংহোমে ট্রেনি নার্স মারা গেলেন। বুধবার রাতে ওই নার্সিংহোমের চারতলা একটি ঘর থেকে ওই নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ ছড়ায় নার্সিংহোমের বাইরে। পথ অবরোধ করেন বিভিন্ন সংগঠন সহ স্থানীয়েরা। দিন কয়েক আগে সিঙ্গুরের ওই নার্সিংহোমে নার্সের কাজে যোগ দিয়েছিলেন বছর চব্বিশের নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা এই নার্স। তাঁর বাবা জানান, বেঙ্গালুরু থেকে নার্সিং পড়ে বাড়ি ফিরেছিলেন দিন কয়েক আগে। এক বান্ধবীর সূত্র ধরে চাকরি পান সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় শিবম সেবাসদন নার্সিংহোমে। বুধবার রাতে সেই নার্সিংহোমের একটি ঘর থেকে পাওয়া যায় তাঁর কন্যার ঝুলন্ত দেহ। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলেও, মৃতার পরিবারের দাবি, খুন করা হয়েছে! মৃতার বাবার অভিযোগ, বুধবার রাত ১১টা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে আসার জন্য জানানো হয়। কারণ জিজ্ঞাসা করলে ব...