বিশেষ ক্ষমতা সম্পন্ন যুবতীর ধর্ষণের ঘটনা উত্তরপ্রদেশে
বিশেষ ক্ষমতা সম্পন্ন
যুবতীর ধর্ষণের ঘটনা
উত্তরপ্রদেশে
ভারতের কণ্ঠ ব্যুরো: রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি বিশেষ ক্ষমতাসম্পন্ন মেয়ে। তার পেছন ধাওয়া করছে একটি মোটরসাইকেল। হ্যাঁ উত্তরপ্রদেশে এমন ভয়াবহ চিত্র ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ২১ বছরের বিশেষ ক্ষমতাসম্পন্ন কিশোরীর ধর্ষণের ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বলরামপুরে।
সোমবারের ঘটনা। মেয়েটি তার মামা বাড়ি থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলো। বাড়ি থেকে মামারবাড়ির দূরত্ব মেরে কেটে ১ কিমি ও হবেনা। হঠাৎ একটি বাইক মেয়েটির পিছু নেয়। পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বিশাল পান্ডে বলেন মেয়েটি কে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করছে মেয়েটির বাড়ির লোক। যদিও ঘটনাটি তেমন নাও হতে পারে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে অংকুর ভার্মা ও হর্ষিত পান্ডে বলে দুজন কে ধর্ষণের ঘটনায় যুক্ত সন্দেহে গ্রেফতার করেছে। পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধে দুজনে আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। পুলিশ সুপারিন্টেন্ডেন্ট র বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী দের উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি নির্জন রাস্তা দিয়ে একটি মেয়ে দৌড়াচ্ছে পেছনে তিন থেকে চারটি বাইকে একদল তার পিছু নিয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অপরাধীদের খোঁজ ও শনাক্ত করার কাজ হয়েছে বলে খবর।
class="separator" style="clear: both; text-align: center;">.jpg)
এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে
আমার সঙ্গে যোগাযোগ করুন
খরচ মাত্র ৩০০ টাকা।


style="text-align: justify;">

মন্তব্যসমূহ