সিঙ্গুরে প্রধানমন্ত্রী, কিন্তু একি!
সিঙ্গুরে প্রধানমন্ত্রী, কিন্তু একি! মহাকাল ভৈরব সিঙ্গুরে প্রধানমন্ত্রী কিন্তু একি! এ তো পর্বতের মূষিক প্রসব। এক লহমায় সিঙ্গুরের কারখানার স্বপ্নে জল ঢেলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুড়ি মিনিটের আলোচনায় তারকেশ্বর শিবের পবিত্র ভূমির প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, জেলা গত অঞ্চল গত শিল্পের বিকাশে জোর দেওয়ার বার্তা দিলেন। আলু ও কাঁচা আনাজ কে বিশ্ব দরবারে উপস্থিত করার বার্তা দিলেন। ঘুসপেটিয়া নিয়ে বেশ কিছুক্ষন সময় ব্যায় করলেন। মমতার সরকার কে উৎখাত করার বার্তা দিলেন। বাংলা কে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে তার সরকার সেই কৃতিত্ব ও বাঙালির অস্মিতার কথা বললেও যেটা বললেন না সেটা সিঙ্গুরে শিল্প। চটশিল্প কে বাঁচাতে প্লাস্টিক প্যাকেজিং বন্ধ করে দেবার কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। মোদী ছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির মহিলানেত্রী লকেট চ্যাটার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ নেতা। লকেট চ্যাটার্জি ও সুকান্ত মজুমদার উত্তরবঙ্গে মহিলা সাংবাদিকদের নিগৃহীত হবার বিষয়টি নিয়ে সাম্প্রদায়িক রঙ দেবার চেষ্টা করেন। যদিও সুকান্ত মজুমদার বলেন সিঙ্গুরে ...