ভারত নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোট থেকে সরে দাঁড়ালো আমেরিকা

ভারত নেতৃত্বাধীন 

আন্তর্জাতিক 

সৌর জোট থেকে 

সরে দাঁড়ালো আমেরিকা 

ভারতের কণ্ঠ ব্যুরো : বিশ্ব উষ্ণয়ন রোধে ভারতের নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়ালো ট্রাম্পের আমেরিকা। ওয়াশিংটন সূত্রে খবর ট্রাম্পের নির্দেশে ৬৬ টি আন্তর্জাতিক জোট বা চুক্তি থেকে সরে দাঁড়াচ্ছে আমেরিকা। সম্প্রতি বিশ্ব উষ্ণায়ন রোধে সৌরবিদ্যুৎ কে বিকল্প হিসেবে দেখা হচ্ছে বিশ্বজুড়ে। সেই মর্মে UN ফ্রেমওয়ার্ক কনভেনশন থেকে ভারতের নেতৃত্বে ও ফ্রান্সের সহযোগিতায় আন্তর্জাতিক সৌর জোট তৈরী হয়েছিলো। যার শরিক ছিলো আমেরিকা। সেই জোট থেকেই আমেরিকা সরে দাঁড়ালো। 

গত ৭ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট র ওভাল অফিস থেকে প্রকাশিত মেমোরেন্ডামে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের জন্য ৩১ টি জাতিপুঞ্জ গত সংস্থা সহ আরও ৩৫ টি সংস্থার ক্ষতি হবে বলেই জানা গেছে। স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা সংস্থাগুলির ও ক্ষতি হবে বলেই খবর। ২০২৭ সালের জন্য ১. ৫ ট্রিলীয়ন ডলারের ডিফেন্স বাজেট ঘোষণা করেছেন ট্রাম্প। ভারতের প্রতি মার্কিন মনোভাব কে স্পষ্ট করছে এই নীতি বলে মতামত ভারতীয় কূটনীতিক দের। আগামী ভবিষ্যতে ট্রাম্পের নীতির জন্য ভারত মার্কিন সম্পর্কে যে ফাটল বাড়তে চলেছে সেই বার্তা আরও স্পষ্ট হল।










 



style="text-align: justify;">










মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার