নিছকই একটা গল্প! না অন্য কিছু?
নিছকই একটা গল্প! না অন্য কিছু? পর্ব - ২ সীতাংশু মজুমদার এই নাও চা! চায়ের কাপ টেবিলে রাখার খট শব্দে দেবাংশু'র সম্বিৎ ফিরলো। দুটি টোষ্ট মাখন মাখানো একটা ডিমের পোচ এই প্রতিদিনের প্রাতরাশ । এটা খেয়ে ই দেবাংশু অফিসে বেড়িয়ে যায়। সাধারণত দুপুরের খাবার দেবাংশু অফিসে ই খায় । তবে রাতে তার ভাত চাই সাথে দু তিন রকমের পদ । নমিতা রান্না করে দেবাংশু র খাবার আলাদা করে ফ্রিজে তুলে রাখে । দুপুরে মা বোনের সাথে নিজের খাবার ভাগ করে খায়। সন্ধ্যা সাতটা নাগাদ দেবাংশু অফিস থেকে ফেরে । তখন চা করে দিয়ে ফ্রিজ থেকে খাবার গুলো বের করে ।দেবাংশু ই বলে দিয়েছে তার যখন খাবার ইচ্ছা হবে তখন ইলেকট্রিক ওভেনে নিজেই গরম করে নেবে ।বেশ কিছুদিন এটা চলে আসছে এর ব্যতিক্রম ঘটে নি । কলি়ং বেলটা দেবাংশু বাজালো দুবার । ভিতর থেকে আওয়াজ এলো, যাচ্ছি! আরে তুমি? (পরমা বিস্মিত, সে ভাবতেও পারিনি) পরমা: এসো ভেতরে এসো। দেবাংশু ভিতরে এলে, ফ্ল্যাট এর দরজা বন্ধ করলো পরমা। আমি তো ভাবতে ই পারিনি যে তুমি আমার ডাকে সাড়া দেবে? তুমি ফোনটা নামিয়ে রাখলে যখন আমি বুঝলাম তুমি আমাকে এড়িয়ে যেতে চাইছো । দশ বছর অনেক সময...