নিছকই একটা গল্প! না অন্য কিছু?

 


নিছকই একটা গল্প! 
না অন্য কিছু?

পর্ব - ২

সীতাংশু মজুমদার 


এই নাও চা!
চায়ের কাপ টেবিলে রাখার খট শব্দে দেবাংশু'র সম্বিৎ ফিরলো।
দুটি টোষ্ট মাখন মাখানো একটা ডিমের পোচ এই প্রতিদিনের প্রাতরাশ । এটা খেয়ে ই দেবাংশু অফিসে বেড়িয়ে যায়। সাধারণত দুপুরের খাবার দেবাংশু অফিসে ই খায় । তবে রাতে তার ভাত চাই সাথে দু তিন রকমের পদ । নমিতা রান্না করে দেবাংশু র খাবার আলাদা করে ফ্রিজে তুলে রাখে । দুপুরে মা বোনের সাথে নিজের খাবার ভাগ করে খায়।
সন্ধ্যা সাতটা নাগাদ দেবাংশু অফিস থেকে ফেরে । তখন চা করে দিয়ে ফ্রিজ থেকে খাবার গুলো বের করে ।দেবাংশু ই বলে দিয়েছে তার যখন খাবার ইচ্ছা হবে তখন ইলেকট্রিক ওভেনে নিজেই গরম করে নেবে ।বেশ কিছুদিন এটা চলে আসছে এর ব্যতিক্রম ঘটে নি ।
কলি়ং বেলটা দেবাংশু বাজালো দুবার ।
ভিতর থেকে আওয়াজ এলো, যাচ্ছি! 
আরে তুমি?
(পরমা বিস্মিত, সে ভাবতেও পারিনি)
পরমা: এসো ভেতরে এসো। 
দেবাংশু ভিতরে এলে, ফ্ল্যাট এর দরজা বন্ধ করলো পরমা। আমি তো ভাবতে ই পারিনি যে তুমি আমার ডাকে সাড়া দেবে? তুমি ফোনটা নামিয়ে রাখলে যখন আমি বুঝলাম তুমি আমাকে এড়িয়ে যেতে চাইছো ।
দশ বছর অনেক সময় পেড়িয়ে গেছে ।সে দিনের পরমা আর আজকের পরমার অনেক তফাৎ। আজকের পরমা প্রায় ত্রিশ ছুঁই ছুঁই যৌবনবতী আর সেদিন এর উচ্ছাসময়ী পরমার মধ্যে তফাৎ খুঁজে পায় দেবাংশু।
কি খাবে? পরমার কথায় চমকে ওঠে দেবাংশু।
কফি না কোল্ড বিয়ার?
দেবাংশু উত্তর দেয়: না কফি।
কফির কাপ দুটি নিয়ে এসে সামনের টি টেবিলে রাখে পরমা।
অনেক দিন বাদে সোফায় মুখোমুখি বসে দুজনে ।
পরমাই প্রথম মুখ খোলে: কেমন আছো?
দেবাংশু উত্তর দেয়: ভালো! দেবাংশু পরমার কাছে জানতে চায় কি হয়ে ছিলো গৌতমদার?
পরমা উত্তর দেয় মানসিক অবসাদ। ইদানিং মদের মাত্রা বাড়িয়েছিল। অতিরিক্ত খেলে যা হয়। 
দেবাংশু জিজ্ঞেসা করে: মানসিক রোগের কোনো চিকিৎসা হয়েছিল?
পরমা কোনো উত্তর দেয় না । 
পরমার রুপের খুব দেমাক ছিলো একসময়ে । এই দেমাকের জন্য ই দেবাংশু র সাথে মনোমালিন্য আর তারফলেই এই দীর্ঘ বিচ্ছেদ।
গৌতম এবং দেবাংশু এক ই পাড়ার ছেলে । বয়সে গৌতম দেবাংশু র চেয়ে বড়। বড় হলে ও দু জনের পাড়াতুতো বন্ধুত্ব অটুট।
পাড়ার যে কোনো সমস্যায় সামাজিক অনুষ্ঠানে দুজনকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যেত। পাড়ায় দুজনে র খুব সুনাম ছিলো । (ক্রমশঃ)









 



style="text-align: justify;">







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার