কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষায় বিশেষ উদ্যোগী সেন্ট্রাল ব্যাঙ্ক
কর্মসংস্থান ও সামাজিক
সুরক্ষায় বিশেষ
উদ্যোগী সেন্ট্রাল ব্যাঙ্ক
প্রতিবেদক শুভ্র মুখোপাধ্যায়
কলকাতা: সামাজিক আর্থিক সুরক্ষা এবং স্বাস্থ্যগত পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বড় উদ্যোগ। এই অনুষ্ঠানে ক্ষুদ্র, মাঝারিমানের শিল্পের জন্য ঋণ প্রকল্প গৃহিত হয়েছে। মোট ৩০০ কোটি টাকার ঋণ গৃহিত হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যাঙ্কের কর্পোরেট মুম্বই শাখার জিএম পি অনুপ কুমার, কলকাতা শাখার জোনাল হেড তারসেম সিং জিরা, কলকাতা (দক্ষিণ) আঞ্চলিক অধিকর্তা উজ্জ্বল কুমার চন্দ্র, কলকাতা (উত্তর) আঞ্চলিক ম্যানেজার সুনীল কুমার প্রমুখ।
দেশে সামাজিক সচেতনতা ও কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন শিল্প গড়ে তোলার লক্ষ্যেই সেন্ট্রাল ব্যাঙ্কের (কলকাতা প্রধান শাখা) এই প্রয়াস। কোনও সংস্থা হাসপাতাল কিংবা নার্সিংহোম গড়ে সেখানে কর্মী নিয়োগ করতে চায়। মোট ১০০ জন প্রতিনিধি হাজির ছিলেন ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে। মোট ৩০০ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন শিল্প সংস্থাকে।
এই অনুষ্ঠানে ব্যাঙ্কের আঞ্চলিক অধিকর্তা উজ্জ্বল কুমার চন্দ্র ছাড়াও কর্পোরেট ম্যানেজার পি অনুপ কুমার জানান, ‘‘সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য ও কেন্দ্র সরকারের সহায়তায় এই যে প্রকল্প নেওয়া হয়েছে, তাতে সার্বিকভাবে কর্মসংস্থানের পথ খুলে যাবে। এমনকী শিল্পেরও প্রসার ঘটবে।’’
style="text-align: justify;">











মন্তব্যসমূহ