শারদীয়া চ্যারিটেবল 

ট্রাস্টের স্বেচ্ছায় 

রক্তদান উৎসব

“একের রক্ত অন্যের জীবন,

 রক্তই হোক আত্মার বাঁধন”


কলকাতা, ১৯ অক্টোবর: সাংবাদ দাতা: শুভ্র মুখোপাধ্যায়

শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট, যা গত ১৩ বছর ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে, তাদের বার্ষিক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির দ্বিতীয় পর্বটি সফলভাবে সম্পন্ন করেছে।

চেতলা হিন্দ সংঘ ও শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় ১৯শে অক্টোবর (রবিবার), চেতলা হিন্দ সংঘ প্রাঙ্গণে।

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”— এই মূল ভাবনাকে সামনে রেখে আয়োজিত দ্বাদশ বর্ষের এই রক্তদান উৎসবে প্রায় চল্লিশজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এ বছর রক্তদাতাদের মধ্যে নারীদের অংশগ্রহণ ছিল প্রশংসনীয় ও উৎসাহব্যঞ্জক।

শারদীয়ার পক্ষ থেকে সৌমন কুমার সাহা সকল রক্তদাতা ও সহযোগী সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন,

“আড়ম্বর বা উপহার ছাড়াই, শুধু মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই আমরা বছরের পর বছর এই রক্তদান উৎসবের আয়োজন করে আসছি।”

শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট বিশ্বাস করে, সমাজের প্রতিটি মানুষের সহযোগিতা ও মানবিক উদ্যোগই পারে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে।








 



style="text-align: justify;">






মন্তব্যসমূহ