ভাঙড়ের কাঠালিয়ায় সিটি অফ জয় ইন্টারন্যাশনাল স্কুলে প্রেজেন্টেশন শেখাতে কর্মশালা
ভাঙড়ের কাঠালিয়ায় সিটি অফ জয় ইন্টারন্যাশনাল স্কুলে প্রেজেন্টেশন শেখাতে কর্মশালা পুলক চক্রবর্তী, ,ভাঙড়, ১৭ই নভেম্বর: ভাঙড়ের পূর্ব কাঠালিয়ায় সিটি অফ জয় ইন্টারন্যাশনাল স্কুলে সোমবার সারাদিনব্যাপী এক অনন্য কর্মশালার আয়োজন করা হল। দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা অংশ নেয় এই কর্মশালায়। মূল লক্ষ্য—বাচ্চাদের প্রেজেন্টেশন তৈরির কৌশল শেখানো, স্পষ্টভাবে কথা বলা এবং নিজের ভাবনা যথাযথভাবে প্রকাশ করার দক্ষতা গড়ে তোলা।স্কুলের পক্ষ থেকে শিক্ষক বুলবুল হোসেন জানালেন, “শিক্ষার্থীরা যেন যোগাযোগ রক্ষার দক্ষতা বাড়াতে পারে, নিজেদের মতামত আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে শিখতে পারে—এই উদ্দেশ্য নিয়ে এমন কর্মশালার আয়োজন।”দিনভর কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন শিস (সাউদার্ন হেল্থ ইমপ্রুভমেন্ট সোসাইটি)-এর ডিরেক্টর, এডভোকেট ও বঙ্গভূষণ এম. এ. ওয়াহাব, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য, শিসের প্রেসিডেন্ট সাবিত্রী পাল, কিশোর ভারতী স্কুলের প্রধান শিক্ষক পলাশ গাঙ্গুলি, শিক্ষিকা ইয়াসমিন বানু, শিক...